Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে যাত্রীবাহী সিএনজি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের

উত্তরপ্রদেশে যাত্রীবাহী সিএনজি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের

Online Desk জুলাই 20, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে। সোমবার ভোরে একটি সিএনজি চালিত একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তাতে আগুন লেগে যায়। আর এর ফলে তাতে থাকা দুই আরোহীর পুড়ে মৃত্যু হয়। কানপুর দেহাত জেলার ডেরাপুরে কানপুর-ইটাওয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেরাপুরের মুঙ্গিসাপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে যখন ওই গাড়িটি ফিরছিল সেই যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে সেটি। মনে করা হচ্ছে, এই ধাক্কার ফলে গাড়ির সিএনজি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই সেটিতে দাউদাউ করে আগুন লেগে যায়। তদন্তকারীরা জানান, আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যে গাড়ির ভেতরে থাকা আরোহীদের কেউ আর সেটি থেকে বেরোতে পারেননি। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় ৯০ মিনিট ধরে চেষ্টার পর। এরপর গাড়িটির ভিতর থেকে ভস্মীভূত দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়। সার্কেল অফিসার (ডেরাপুর) ধর্মেন্দ্র কুমার সিং জানান, মৃতদের মধ্যে এক জনের নাম ওম শুক্লা (২৩), আরেক জন গুরপ্রীত সিং ধিলন। ওম দু-চাকা ও চার-চাকা গাড়ি মেরামতের দোকান চালাতেন। দুজনেই কানপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির যন্ত্রাংশ কেনার জন্য তাঁরা দিল্লি গিয়েছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে।

ওই পুলিশ আধিকারিক আরও জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থেকে পুড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অতিরিক্ত গতি এবং গাড়ি চালানোর সময় চালকের ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 37

Continue Reading

Previous: বাংলায় এবার পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, আমন্ত্রিত শাহ
Next: ‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

সম্পর্কিত গল্প

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026

You may have missed

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026
MADAN.jpg

মমতাকে অভিষেকের হাত ছেড়ে কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন মদনের

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.