ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর বাংলার ক্ষমতায় বিজেপি। এবার বাংলা জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশেই পশ্চিমবঙ্গের প্রত্যেকের জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে এবার এক অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে গেরুয়া শিবির।
‘হর ঘর তিরঙ্গা’ হল ভারত সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অধীনে একটি দেশব্যাপী প্রচার। দেশের প্রতিটি নাগরিককে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করা। এবছর বাংলায় বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হবে আগামী ৯ অগস্ট। চলবে ১৪ অগস্ট পর্যন্ত। রাজ্য বিজেপির তরফে এই কর্মসূচির ইনচার্জ করা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁ’কে। কো-ইনচার্জ হয়েছেন অনিন্দ্যএ বন্দ্যোপাধ্যায়, সোনালি মুর্মু সোরেন, মহাদেব সরকার ও ফাল্গুনী পাত্রকে।
শুধু তাই নয়, এই কর্মসূচি চলাকালীন বাংলায় এসে একটি সভা করার জন্যয কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবেদন করা হয়েছে রাজ্যং বিজেপির তরফে। সূত্রের খবর, রাজ্য্ বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এই কর্মসূচির বিষয়টি তাঁর কাছে রাখা হয়েছে। সেই সময় শাহ ফের বাংলায় আসতে পারেন বলেই খবর।
দেশের স্বাধীনতাকে স্মরণ করে বিভিন্ন সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, সরকারি-বেসরকারি অফিস, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও দোকানপাট সর্বত্র উত্তোলন করা হবে জাতীয় পতাকা, এমনটাই জানা গিয়েছে।