Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করা হোক!’ কেন্দ্রকে চিঠি বিজেপি সাংসদের

‘দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করা হোক!’ কেন্দ্রকে চিঠি বিজেপি সাংসদের

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
delhi-d.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দক্ষিণের রাজ্য কেরলের নাম পরিবর্তন করে কেরলম করার পক্ষে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই আবহে রাজ্যের নাম বদল নিয়ে চর্চার মধ্যে রাজধানী শহর দিল্লির নাম বদলের প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে সাংসদ বলেছেন, রাজধানী শহরের নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করা হোক।

দিল্লির চাঁদনি চকের সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন, দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ করা হোক। তাঁর দাবি, এটির মাধ্যমে শহরের আদি সভ্যতার পরিচয় ফুটে উঠবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন ওই সাংসদ। প্রবীণ খান্ডেলওয়াল আর্জি জানিয়েছেন, ভারত বিশ্বের প্রাচীনতম জীবিত সভ্যতাগুলির মধ্যে একটি। দেশের রাজধানীর নামে এর প্রাচীন সাংস্কৃতিক শিকড়কে ফুটিয়ে তোলা উচিত। তিনি বলেন, ঐতিহাসিক গ্রন্থ এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় দিল্লি একসময় ইন্দ্রপ্রস্থ ছিল, মহাভারতে বর্ণিত পাণ্ডবদের তৈরি রাজধানী। বিজেপি সাংসদের লেখা চিঠি অনুসারে, ইন্দ্রপ্রস্থ রাজধানীর মূল পরিচয় তুলে ধরে, যেখানে ‘দিল্লি’ নামটি মধ্যযুগীয় সময় থেকে ব্যবহৃত হচ্ছে।

শুধু নাম বদল নয়, ওই বিজেপি সাংসদ আরও দাবি করেছেন দিল্লিতে পাণ্ডবদের মূর্তি স্থাপনের। পুরান কিলাতে ওই মূর্তি প্রতিষ্ঠার জন্য আর্জি জানিয়েছেন তিনি। শহরের প্রাচীন সাংস্কৃতিক পরিচয় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চিঠি লিখেছেন প্রবীণ খান্ডেলওয়াল। সেখানে তিনি দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখার জন্য বিধানসভায় একটি প্রস্তাব পাসের অনুরোধ করেছেন।

Post Views: 25

Continue Reading

Previous: ঝাড়খণ্ডে বিমান দুর্ঘটনার তদন্তে ফাঁপরে তদন্তকারীরা, নেই ব্ল্যাক বক্স
Next: মোদীর ইজরায়েল সফর, পাকিস্তান সৌদির বিরুদ্ধে জোটে ভারতকে পাশে চান নেতানিয়াহু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.