Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ককরোচ পার্টির সংসদ অভিযান আটকে দেবে দিল্লি পুলিশ!

ককরোচ পার্টির সংসদ অভিযান আটকে দেবে দিল্লি পুলিশ!

Online Desk জুলাই 19, 2026
ABHIJIT.jpg

ওঙ্কার ডেস্কঃ ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচীতে অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দিল্লি পুলিশ। এই মিছিলকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচির জন্য নতুন করে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই বর্তমানে এই আন্দোলনকে বেআইনি বলেই মনে করছে পুলিশ।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে মাত্র এক দিনের কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতির শর্তে সংগঠনের পক্ষ থেকে লিখিত অঙ্গীকারও করা হয়েছিল। কিন্তু পরে সেই কর্মসূচি প্রশাসনের অনুমতি ছাড়াই বাড়ানো হয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংসদের দিকে মিছিল এগোতে দেওয়া হবে না। কারণ, সংসদ চত্বর উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা। সেখানে বড় জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সংসদের দিকে মিছিল এগোলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ।
ওই আধিকারিকের আরও দাবি, সংগঠনের মুখপাত্র অভিজিৎ দিপকে কখনও ‘সংসদ চলো’ কর্মসূচির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি বা পুলিশকে প্রয়োজনীয় অনুমতির আবেদনপত্র জমা দেননি। তাই সোমবারের কর্মসূচির কোনও আইনি ভিত্তি নেই বলেই মনে করছে পুলিশ।

Continue Reading

Previous: বিশ্বজুড়ে আচমকা বিকল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে কোটি কোটি ব্যবহারকারী
Next: ন্যাশনাল লাইব্রেরীতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ এর উদ্বোধন শাহের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.