Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত দিল্লি, আটক হওয়ার আশঙ্কায় অভিজীৎ দিপকে

‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত দিল্লি, আটক হওয়ার আশঙ্কায় অভিজীৎ দিপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-5.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: জাতীয় পতাকা ওড়ানো কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা রাজধানীতে। শুক্রবার বিকেলে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। তার আগেই নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল জানিয়ে দিয়েছে, ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে।

এই কর্মসূচি নিয়ন্ত্রণে শুক্রবার দিল্লি জুড়ে ৩২ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু কনট প্লেস চত্বরেই মোতায়েন থাকবে ৬ হাজার পুলিশ, সঙ্গে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)। গত শনিবার সিজেপির জ্ঞানেশ-বিরোধী কর্মসূচির আগে নয়াদিল্লি জেলায় ৫ হাজার পুলিশ নামানো হয়েছিল, এবার সংখ্যাটা আরও বেশি।

এই আবহে আটকের আশঙ্কা প্রকাশ করেছেন দিপকে। তাঁর অভিযোগ, নম্বর প্লেটহীন গাড়ি তাঁকে অনুসরণ করছে এবং আইবি-র আধিকারিকরা তাঁর বাড়ির উপর নজরদারি চালাচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দেশের তেরঙা ওড়ানোর জন্য জেলে যেতে হলেও আমরা প্রস্তুত।”

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা, যেখানে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। যদিও পুলিশের বক্তব্য, “অল্প কয়েক জন যথাযথ জায়গায়” মিছিল করতে পারবেন, তবে সেই যথাযথ জায়গা কোনটি বা অল্প কয়েক জন বলতে কতজন, তা স্পষ্ট নয়। কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৫টায়।

প্রসঙ্গত, যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পরেও সেখানে ঢুকে পতাকা ওড়ানো ও শান্তিভঙ্গের অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। বুধবার তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে, বর্তমানে তাঁরা তিহাড়ে রয়েছেন। এই গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা, পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এতদিন ‘ভোটচুরি’ ও এসআইআর-অনিয়মে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপি ও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলন সমান্তরালে চললেও, দূরত্ব ছিল। বুধবার রাহুল গান্ধী তাঁর বাড়িতে চা-চক্রে সিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর পর সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Continue Reading

Previous: ককরোচ বিক্ষোভে যোগ দেওয়ার জের, ইমরানকে দেশ ছাড়ার নোটিশ! চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই আদালতে অভিনেতা
Next: শারীরিক ভাবে ধর্ষণ না করলেও গণধর্ষণে সমান অভিযুক্ত হতে পারেন মহিলাও, ‘যুগান্তকারী’ রায় দিল্লি হাই কোর্টের

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.