Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • শারীরিক ভাবে ধর্ষণ না করলেও গণধর্ষণে সমান অভিযুক্ত হতে পারেন মহিলাও, ‘যুগান্তকারী’ রায় দিল্লি হাই কোর্টের

শারীরিক ভাবে ধর্ষণ না করলেও গণধর্ষণে সমান অভিযুক্ত হতে পারেন মহিলাও, ‘যুগান্তকারী’ রায় দিল্লি হাই কোর্টের

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-6.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: গণধর্ষণের ক্ষেত্রে লিঙ্গের ভেদাভেদ থাকবে না। শারীরিক ভাবে ধর্ষণ না করলেও গণধর্ষণের মামলায় কোনও মহিলা সমানভাবে অভিযুক্ত হতে পারেন এবং দোষ প্রমাণ হলে পুরুষ অভিযুক্তদের মতোই তাঁরও সমান শাস্তি হবে। সম্প্রতি এক মামলায় এমনই যুগান্তকারী রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট।

এক গণধর্ষণের মামলায় এক মহিলা অভিযুক্তের বিরুদ্ধে গঠিত চার্জকে চ্যালেঞ্জ করা হয়েছিল। অভিযোগ ছিল, ওই মহিলা নিজে শারীরিক ভাবে ধর্ষণ না করলেও ধর্ষণে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, গোটা অপরাধে তাঁর যোগ ছিল।

অভিযুক্ত পক্ষের আইনজীবী ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারার উল্লেখ করে সওয়াল করেন যে, আইনে ধর্ষণের সংজ্ঞায় অপরাধী হিসেবে কেবল পুরুষকেই বলা হয়েছে, তাই কোনও মহিলাকে এই ধারায় অভিযুক্ত করা যায় না।

সেই যুক্তি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, ৩৭৬ডি ধারায় ‘কোনও নির্দিষ্ট অভিপ্রায়ে কাজ করা এক বা একাধিক ব্যক্তি’র কথা বলা হয়েছে। আদালত ‘যৌথ দায়বদ্ধতা’র উপর জোর দিয়ে জানায়, অপরাধে সহায়তা করা বা সুযোগ করে দেওয়া যে কোনও ব্যক্তিই এর আওতায় পড়বেন, তা তাঁর লিঙ্গের উপর নির্ভর করে না। অপরাধ সংঘটনের জন্য তিনি শারীরিক ভাবে সক্ষম কি না, সেটাও বিচার্য নয়।

আদালত স্পষ্ট করে বলেছে, গণধর্ষণে কোনও মহিলা সক্রিয়ভাবে যুক্ত থাকলে, যেমন নির্যাতিতাকে আটকে রাখা, প্রলুব্ধ করে আনা বা ঘটনাস্থল পাহারা দেওয়ার মতো কাজ করলে, তিনিও সমান অপরাধী বলে গণ্য হবেন।

আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় আইনের একটি বড় ফাঁক বন্ধ করল। এতদিন দলবদ্ধ যৌন অপরাধে মহিলাদের ভূমিকা নিয়ে আইন অস্পষ্ট থাকায় অনেক সময় তাঁদের বিরুদ্ধে প্ররোচনা বা ষড়যন্ত্রের মতো লঘু ধারা দেওয়া হত। দিল্লি হাই কোর্টের এই ব্যাখ্যার পর সেই জট কাটল বলে মনে করা হচ্ছে।

Continue Reading

Previous: ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত দিল্লি, আটক হওয়ার আশঙ্কায় অভিজীৎ দিপকে
Next: ১৬ অক্টোবর ২০২৬ : ১২ টি রাশির ভাগ্যে কী রয়েছে ?

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.