ওঙ্কার ডেস্ক: কিছুদিন আগেই জনকপুরে বিপদজনক ম্যানহোলে পরে মৃত্যু হয়েছিল এক বাইক আরহীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের ম্যানহোলে পরে গিয়ে মৃত্যু হল আরেক ব্যাক্তির। মৃতের নাম বির্জু কুমার রায়। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। দিল্লিতে শ্রমিকের কাজ করতেন বলে জান গেছে। ড্রেনে পরার সময় তার সঙ্গে এক সহকর্মী ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দেশ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য পাথানী হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যে বেলায়। বির্জু এবং তার এক সহকর্মী দিল্লির রোহিণী সেক্টর ৩২ এলাকায় মহাশক্তি কালী মন্দিরের কাছ দিয়ে যাওয়ার সময় একটি বিপদজনক ড্রেনে পরে যায়। দুর্ঘটনার সময় বির্জু কুমার এবং তার বন্ধু দুইজনেই মদ্যপ ছিলেন বলে জানা যায়। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী সেই কারনেই বর্জু যে নিচে ম্যানহোলে পরে গিয়েছে তা খেয়াল করেনি তার সহকর্মী। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার বয়ান খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশি তথ্য অনুযায়ী, মঙ্গলবার পুলিশের কাছে খবর আসে ঐ এলাকায় এক ব্যক্তি খোলা ড্রেনে পরে গেছে। তরিঘরি উদ্ধারকার্য শুরু করলে তারা বির্জুর মরদেহ উদ্ধার করে। এলাকা ঘীরে ফেলা হয় প্রাথমিক তদন্তের জন্য। আপাতত ঐ ম্যানহোলটি ঢেকে ফেলা হয়েছে এবং আশেপাশে বড় পাথর দিয়ে ঢেকে ফেলা হয়েছে যাতে ভবিষ্যতে এই ঘটনা আর না ঘটে।
