Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদির মন্তব্যের পর সমাজ মাধ্যমে আত্মপ্রকাশ ‘দিমাগি নকশাল পার্টি’র, দু’লক্ষের কাছাকাছি ফলোয়ার হতেই উধাও অ্যাকাউন্ট

মোদির মন্তব্যের পর সমাজ মাধ্যমে আত্মপ্রকাশ ‘দিমাগি নকশাল পার্টি’র, দু’লক্ষের কাছাকাছি ফলোয়ার হতেই উধাও অ্যাকাউন্ট

Online Desk আগস্ট 17, 2026
1000365958.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের মধ্যেই সোশাল মিডিয়ায় দেখা গেল ‘দিমাগি নকশাল পার্টি’ নামে একটি অ্যাকাউন্ট। স্বাধীনতা দিবসে দিল্লিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাওবাদী এবং নকশাল কার্যকলাপ নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্যে উঠে আসে ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধও।
মোদির বক্তব্য অনুযায়ী, জঙ্গলের সশস্ত্র নকশালদের বিরুদ্ধে সাফল্য মিলেছে। তবে তাঁর দাবি, ‘দিমাগি নকশালরা’ এখনও সক্রিয়। তারা হিংসা ছড়ানোর সুযোগ খুঁজছে। সমাজকে বিভ্রান্ত করার চেষ্টাও করছে তারা।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই শব্দবন্ধটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। এক্স-এ তিনি নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেন। এরপরই ‘দিমাগি নকশাল’ শব্দটি সোশাল মিডিয়ায় আরও আলোচনায় আসে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও এই শব্দের ব্যাখ্যা দেন। তাঁর দাবি, মাওবাদীদের সমর্থনকারী এবং বিচ্ছিন্নতাবাদীদের পাশে থাকা ব্যক্তিদের এই নামে চিহ্নিত করা হচ্ছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল পার্টি’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়। অল্প সময়েই সেটি বিপুল জনপ্রিয়তা পায়। মাত্র ২৪ ঘণ্টায় অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ১ লক্ষ ৮৩ হাজারে পৌঁছে যায়। তবে এরপরই ঘটে নাটকীয় পরিবর্তন। ইনস্টাগ্রামে ওই অ্যাকাউন্টটির আর খোঁজ মিলছে না। অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। অন্যদিকে এক্স-এও ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে সেখানে ফলোয়ার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।

দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টের পিছনে কারা রয়েছেন, তা এখনও জানা যায়নি। একই ব্যক্তি বা গোষ্ঠী দু’টি অ্যাকাউন্ট চালাচ্ছে কি না, সেটিও স্পষ্ট নয়। ফলে মোদির বক্তব্যের পর তৈরি হওয়া এই নতুন ‘পার্টি’ ঘিরে রহস্য আরও বেড়েছে। পাশাপাশি ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ নিয়েও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Post Views: 21

Continue Reading

Previous: তারাপীঠে মন্দিরের সামনে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৮ জনের
Next: ১৬ আগস্টের স্মরণে রক্তদান শিবির, আয়োজনে আইএফএ ও ভোলেন্টারি ব্লাড ডোনার্স

সম্পর্কিত গল্প

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026

You may have missed

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.