Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর! ঘোষণা কমিশনের

দেশের ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর! ঘোষণা কমিশনের

Online Desk মে 14, 2026
gyanesh.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার দেশের ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্ব চালুর ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। তবে এই পর্বে হিমাচল প্রদেশ, জম্মুকাশ্মীর এবং লাদাখে এসআইআর হবে না বলে জানিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা।

এসআইআর এর এনুমারেশন পর্বে ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল আধিকারিক বা বিএলও প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-ও এই কাজে সহযোগিতা করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটারদের এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমি সকল ভোটারকে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তৃতীয় পর্বে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতে এবং গণনা ফর্ম পূরণ করার জন্য আবেদন জানাচ্ছি। ভোটার তালিকায় শুধুমাত্র যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করতে এবং অযোগ্য নাম অন্তর্ভুক্ত না করতে এসআইআর করা হচ্ছে।’

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর এর তৃতীয় পর্ব শেষ হওয়ার পর হিমাচল প্রদেশ, জম্মুকাশ্মীর এবং লাদাখ ছাড়া সমগ্র দেশ এই প্রক্রিয়ার আওতাভুক্ত হবে। জনগণনার দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর, বিশেষ করে পার্বত্য এলাকা ও তুষারাবৃত অঞ্চলের আবহাওয়াজনিত কারণে এই তিন অঞ্চলের জন্য একটি পৃথক সময়সূচি পরে ঘোষণা করা হবে।

Post Views: 92

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চিনের; জানালো খোদ জিনপিং
Next: অবশেষে পাঞ্জাবের খেলোয়াড় খুনে গ্রেফতার তিন!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.