Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে পাঞ্জাবের খেলোয়াড় খুনে গ্রেফতার তিন!

অবশেষে পাঞ্জাবের খেলোয়াড় খুনে গ্রেফতার তিন!

Online Desk মে 14, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের বাটলায় এক কাবাডি খেলোয়াড় ও কোচকে গুলি করে খুনের ঘটনায় ভুটান সীমান্তের জয়গাঁ থেকে গ্রেফতার করা হল তিন জনকে। ধৃতরা বিদেশে গা ঢাকা দিয়ে থাকা গ্যাংস্টার হ্যাপি জাট গ্রুপের সদস্য বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁয় ভারত-ভুটান সীমান্ত লাগোয়া এলাকা থেকে তিন শুটারকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স, ওভারসিজ় ফিউজিটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সট্রাডিশন সেল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের যৌথ টিম।
তদন্তকারীদের দাবি, গত ২৭ এপ্রিল পাঞ্জাবের বাটালায় ঘটে যাওয়া জোড়া খুনে ধৃতরা সরাসরি যুক্ত ছিলেন। ঘটনার রাতে বাটালার কাছে মোটরবাইকে আসা চার দুষ্কৃতী তিন জনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় কোচ কাশ্মীর সিংহ এবং স্থানীয় স্তরের কবাডি খেলোয়াড় জুগরাজ সিংহের। গুরুতর জখম হন আরও এক যুবক, যাঁর নামও জুগরাজ সিংহ । বর্তমানে তিনি চিকিৎসাধীন। ধৃতদের নাম যতীন সিং, সাজনদীপ সিং ও মেহেকদীপ সিং। তিন জনই ভারত-ভুটানের অবারিত সীমান্ত পেরিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও দেশে পালানোর ছক কষেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Post Views: 79

Continue Reading

Previous: দেশের ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর! ঘোষণা কমিশনের
Next: লালকেল্লা বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় ৭৫০০ পাতার চার্জশিট এনআইএ-এর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.