Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লা বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় ৭৫০০ পাতার চার্জশিট এনআইএ-এর

লালকেল্লা বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় ৭৫০০ পাতার চার্জশিট এনআইএ-এর

Online Desk মে 14, 2026
delhi-blast.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনায় জড়িত ১০ অভিযুক্তের বিরুদ্ধে ৭,৫০০ পাতার চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে এনআইএ-এর বিশেষ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে দাবি করা হয়েছে অভিযুক্তরা আনসার গাজওয়াত-উল-হিন্দ-এর সঙ্গে যুক্ত। এই জঙ্গিগোষ্ঠীটি ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা-এর একটি শাখা হিসেবে কাজ করে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এনআইএ-র এক ঊর্ধ্বতন কর্তা বলেন, ‘সকল অভিযুক্ত আনসার গজওয়াত-উল-হিন্দ (এজিইউএইচ)-এর সঙ্গে যুক্ত ছিল, এটি ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা (একিউআইএস)-এর একটি সন্ত্রাসী সংগঠন। ইউএপিএ আইন, ভারতীয় ন্যায় সংহিতা-সহ একাধিক ধারায় নয়াদিল্লির পাতিয়ালা হাউসে এনআইএ-এর বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, এই বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত, পুলওয়ামার বাসিন্দা এবং ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক উমর উন নবী বিস্ফোরণে নিহত হন। তদন্তকারীরা ডিএনএ পরীক্ষা করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। অন্য নয় অভিযুক্ত হলেন আমির রশিদ মীর, জসির বিলাল ওয়ানি, ডঃ মুজামিল শাকিল, ডঃ আদিল আহমেদ রাথার, ডঃ শাহীন সাঈদ, মুফতি ইরফান আহমেদ, সোয়াব, ডঃ বিলাল নাসির মাল্লা এবং ইয়াসির আহমেদ দার। তাদের সকলের বিরুদ্ধে ইউএপিএ আইন, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং সরকারি সম্পত্তি নষ্ট প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

এনআইএ -এর গোয়েন্দারা জানতে পেরেছেন অভিযুক্তরা আল-কায়েদা ইন দ্য ইসলামিক স্টেট (একিউআইএস)-এর মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছিল। চিকিৎসকের পেশার পাশাপাশি অভিযুক্তদের মধ্যে কয়েকজন জঙ্গি গোষ্ঠীতে নতুন নতুন লোকজনকে যুক্ত করতে মগজ ধোলাইয়ের কাজ করত।

Post Views: 73

Continue Reading

Previous: অবশেষে পাঞ্জাবের খেলোয়াড় খুনে গ্রেফতার তিন!
Next: দিল্লিতে ব্রিকস্ সম্মেলনে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.