Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বিদায় বেলায় সকলকে ক্ষমা করে দাও’, নিশ্চল হরিশকে শেষ বার্তা পরিবারের

‘বিদায় বেলায় সকলকে ক্ষমা করে দাও’, নিশ্চল হরিশকে শেষ বার্তা পরিবারের

Online Desk মার্চ 16, 2026
harish.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বিদায় নেওয়ার সময় এখন’, গাজিয়াবাদে হরিশ রানাকে শেষ বার্তা পরিবারের। সুপ্রিম কোর্ট দেশের ইতিহাসে প্রথম প্যাসিভ ইউথানেশিয়া অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে সর্বোচ্চ আদালত হরিশের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পক্ষে সায় দিয়েছে। সেই প্রক্রিয়ার আগে পরিবারের এই বিদায় মনকে নাড়া দিয়েছে নেটিজেনদের।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ২২ সেকেন্ডের হৃদয়বিদারক ভিডিওতে দেখা যাচ্ছে হরিশের মা তাঁর কাছে বসে রয়েছেন। ব্রহ্মকুমারী সম্প্রদায়ের এক তরুণী তাঁর কপালে ‘তিলক’ লাগিয়ে দিচ্ছেন। ওই হরিশের মাথায় হাত বুলিয়ে তিনি বলেন, ‘সকলকে ক্ষমা করে দাও। এখন যাওয়ার সময় হয়েছে, কেমন?’ উল্লেখ্য, হরিশ রানার পরিবারের সঙ্গে ব্রহ্মকুমারী সম্প্রদায়ের যোগসূত্র রয়েছে। এটি একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। হরিশের স্বেচ্ছামৃত্যুর পক্ষে লড়াইয়েও পরিবারকে সহায়তা করেছিল।

২০১৩ সালে হরিশ রানা চার তলা থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর চোট পান। তারপর থেকে, তিনি লাইফ সাপোর্টে আছেন। হরিশ রানার শ্বাস-প্রশ্বাসের জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব দিয়ে রাখা হয়েছে। দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী রয়েছেন তিনি। তাঁর স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। আর সে কারণে হরিশ রানার পরিবার তার জন্য স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন। যা সুপ্রিম কোর্ট অনুমোদন করে। প্রসঙ্গত, ভারতে এই প্রথম কাউকে প্যাসিভ ইউথানেশিয়া দেওয়া হল। হরিশ রানার জন্য যুগান্তকারী রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ তাঁর বাবা-মায়ের প্রশংসা করে। আদালত মন্তব্য করে, ‘কাউকে ভালোবাসা মানে কেবল আনন্দের সময়েই নয়, বরং তাদের সবচেয়ে দুঃখজনক এবং অন্ধকার সময়েও যত্ন নেওয়া।’

Post Views: 26

Continue Reading

Previous: খার্গ দ্বীপে মার্কিন হামলার পরেই পাল্টা আঘাত ইরানের; আমিরশাহিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র
Next: ১৬ চাকার ট্রাকের ধাক্কায় কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ পুলিশ সাব-ইনস্পেক্টরের

সম্পর্কিত গল্প

eci-2.jpg

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

Online Desk মার্চ 16, 2026
fgtu.png

‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

Online Desk মার্চ 16, 2026
GYANESH.jpg

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

Online Desk মার্চ 16, 2026

You may have missed

eci-2.jpg

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

Online Desk মার্চ 16, 2026
fgtu.png

‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

Online Desk মার্চ 16, 2026
GYANESH.jpg

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

Online Desk মার্চ 16, 2026
arrest-size.jpg

দশম শ্রেণীর গণ্ডিও পেরোননি, গুজরাটে গিয়ে করছিলেন ‘ডাক্তারি’! অবশেষে পাকড়াও নদিয়ার নীলকমল

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.