Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভুয়ো নথি দেখিয়ে জেল থেকে ফেরার ১৭ জন বন্দী; গ্রেফতার মাস্টারমাইন্ড

ভুয়ো নথি দেখিয়ে জেল থেকে ফেরার ১৭ জন বন্দী; গ্রেফতার মাস্টারমাইন্ড

Online Desk মে 13, 2026
jail.png

ওঙ্কার ডেস্ক: প্রশাসনের চোখে ধুলো দিয়ে একসঙ্গে ১৭ জন জেলবন্দী আসামী ফেরার। ঘটনাটি ঘটেছে মিজোরামের লুংলেই জেলা সংশোধনাগারে। এই দুঃসাহসিক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে প্রশাসনের অন্দরে। প্রশ্ন ওঠে রাজ্যের আইনি ব্যাবস্থাপনার উপর। ইতিমধ্যেই পলাতক আসামীদের মধ্যে ১১ জনকে ফের গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনার দুই মাস্টারমাইন্ড এবং জেলের অ্যাম্বুলেন্সের চালককে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরে লুংলেই আদালতের একাধিক আসামী এবং বিচারাধীন বন্দী বিভিন্ন সময়ে আদালতের জাল নথি দেখিয়ে জেল থেকে পালিয়ে যায়। পলাতক সমস্ত বন্দীরা পকসো এবং এনডিপিএস-এর মামলায় জেলে ছিল। প্রত্যেকেী আদালতের ভুয়ো জামিনের কাগজ দেখিয়ে জেল থেকে পালিয়ে যায়। ঘটনাটি সামনে আসতেই মাথায় হাত পরে জেল কর্তাদের। পরে আদালতের বিচারপতির সম্মুখে ঘটনাটি আসতেই তিনি লুংলেই থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শুরু করেই প্রথমে পুলিশ ১১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। তাদের ভুয়ো নথি বাজেয়াপ্ত করা হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। পলাতক আসামীদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার দুই মাস্টারমাইন্ড দেরও গ্রেফতার করেছে লুংলেই থানার পুলিশ। পাশাপাশি জেলের অ্যাম্বুলেন্সের চালকও এই ঘটনায় জড়িত, সেই প্রমানো মিলেছে। তাকেও আটক করেছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কার জড়িত তা খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্মী এই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে অনুমান করছে তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Continue Reading

Previous: ১০টা ১৫ মিনিটের মধ্যে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার, কর্মসংস্কৃতি ফেরাতে এই পদক্ষেপ
Next: বুধে বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু, কোন আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী?

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.