Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধে বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু, কোন আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী?

বুধে বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু, কোন আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী?

Online Desk মে 13, 2026
suvendu-mla.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আগেই, বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবেও শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায়। সূত্রের খবর, এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ফলে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিলেন।

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম বিধানসভায় যান। এদিন সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন তিনি। তাঁকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভা চত্বরে বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এর পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষে যান তিনি। সেখানে ঢুকে পুজো দেন শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ঘণ্টা বাজিয়ে পুজো করছেন শুভেন্দু। রয়েছেন পুরোহিতও।

উল্লেখ্য, মঙ্গলবার রাজভবনে মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যের সাংবিধানিক প্রধান। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর বুধবার বিজেপির জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান তাপস। প্রথমে শুভেন্দু অধিকারী শপথ নেন। এর পর একে একে রাজ্য মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা শপথ নেন। বিধানসভা সূত্রের খবর, শপথ গ্রহণের পর্বকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দুপুর দেড়টা পর্যন্ত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেবেন। দ্বিতীয় ভাগে দুপুর ২টো থেকে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিধায়কেরা শপথ নেবেন। চলবে বিকেল ৪টে পর্যন্ত।

Post Views: 149

Continue Reading

Previous: ভুয়ো নথি দেখিয়ে জেল থেকে ফেরার ১৭ জন বন্দী; গ্রেফতার মাস্টারমাইন্ড
Next: ‘আমাদের দাবিপূরণ না হলে…’ হুমকি বার্তা দিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের ম্যানেজারের বাড়িতে হামলা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.