Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমাদের দাবিপূরণ না হলে…’ হুমকি বার্তা দিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের ম্যানেজারের বাড়িতে হামলা

‘আমাদের দাবিপূরণ না হলে…’ হুমকি বার্তা দিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের ম্যানেজারের বাড়িতে হামলা

Online Desk মে 13, 2026
rdsf.png

ওঙ্কার ডেস্ক: ফের বলিউডে হামলা। অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তরফে পেয়েছিলেন হুমকি। সম্প্রতি কানাডায় কনসার্ট করতে গিয়েও খলিস্তানিদের শিকার হতে হয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে! যদিও শো’য়ে খলিস্তানি পতাকা ওড়ায় মাঝপথে গান থামিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন গায়ক, এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে গুলিবর্ষণ করে হুমকি দিলজিৎকে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে কানাডার ক্যালগারিতে কনসার্টে গিয়েছিলেন দিলজিৎ। সেখানে শ্রোতা-দর্শকমহলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিলজিতের সুরে সুর মিলিয়ে তারাও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিলেন নিমেষে। কিন্তু শোয়ের মাঝপথেই ছন্দ কাটে! কারণ দর্শকাসনের একাংশ থেকে আচমকাই খলিস্তানি স্লোগান তুলে তাদের পতাকা ওড়ানো হয়। আর সেই বিষয়টি চোখে পড়তেই মেজাজ হারিয়ে গান থামিয়ে দেন দিলজিৎ। যাঁরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছিলেন, নিরাপত্তা কর্মী ও আয়োজকদের তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি। শুধু তাই নয়, দেশে ফিরে দিলজিৎ ওই গোষ্ঠীর উদ্দেশে কড়া বার্তাও দেন। তিনি বলেন, “বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, অসুবিধে নেই। কিন্তু আপনারা যদি ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং আমার অনুরাগীদের হেনস্তা করেন, তবে সেটা কোনওভাবেই সহ্য করব না। আর এই ঘটনার পরই মঙ্গলবার রাতে দিলজিতের ম্যানেজার গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে হামলা হয়।
উল্লেখ্য, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দিলজিতের ম্যানেজারের বাড়িতে হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। কারণ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ফলাও করে হামলায় দায়স্বীকার করে নিয়েছে ওই গোষ্ঠী। বিষ্ণোই গ্যাং’য়ের তরফে জানিয়েছে, “এই নিয়ে তিনবার সতর্ক করলাম দিলজিৎ দোসাঞ্ঝকে। আমাদের দাবিপূরণ না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।” তারা এও স্বীকার করে নিয়েছে যে, অস্ট্রিয়া থেকে আনা আগ্নেয়াস্ত্র দিয়েই গায়কের ম্যানেজারের বাড়িতে হামলা চালানো হয়েছে। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিনোদুনিয়ায় ফের বিষ্ণোই আতঙ্ক ফিরেছে।

Post Views: 159

Continue Reading

Previous: বুধে বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু, কোন আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী?
Next: ইউজিসি নিটের প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার রাজস্থানের দুই ভাই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.