Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১০টা ১৫ মিনিটের মধ্যে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার, কর্মসংস্কৃতি ফেরাতে এই পদক্ষেপ

১০টা ১৫ মিনিটের মধ্যে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার, কর্মসংস্কৃতি ফেরাতে এই পদক্ষেপ

Online Desk মে 13, 2026
employee.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারি কর্মীরা নির্ধারিত সময়ের আগে অফিস ছেড়ে বেরিয়ে যেতে যাতে না পারেন এবং অফিসের কর্মসংস্কৃতি ফেরাতে কড়া পদক্ষেপ করল নয়া বিজেপি সরকার। কর্মীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে হাজিরা দিতে হবে বলে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই সঙ্গে অফিস ছাড়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছেড়ে বেরোনো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ের বিচার বিভাগীয় দফতর থেকে বিশেষ নির্দেশিকা জারি করে এই বিষয়ে কর্মীদের অবহিত করা হয়েছে।

মূলত যে নির্দেশিকাকে অস্ত্র করে সরকার এই পদক্ষেপ করেছে সেটি দুই দশক আগের। ২০০০ সালের অর্থ দফতরের তরফে এক নির্দেশিকাকে হাতিয়ার করে কর্মীদের বলা হয়েছে, এখন থেকে কাজের দিন অফিসে হাজিরা দিতে হবে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে। এ ছাড়া বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কোনও ভাবেই অফিস ছেড়ে যাওয়া যাবে না।

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেছে বিজেপি সরকার। প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেকটা বেশি। সরকারে ক্ষমতায় আসার আগে থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। সংগঠনের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সরকার কোনও ভাবেই বিজেপির সরকার হবে না। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। শুভেন্দু অধিকারীও প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁদের সরকার হবে মানুষের সরকার। এই আবহে রাজ্যের সরকারি কাজের মান ফেরাতে এবং কর্মসংস্কৃতি পুনরুদ্ধার করতে এই নির্দেশিকা জারি করা হল।

Post Views: 157

Continue Reading

Previous: অতীত ভুলে ফের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়, বলিউডে নাকি টলিউডে ফিরবেন তিনি?
Next: ভুয়ো নথি দেখিয়ে জেল থেকে ফেরার ১৭ জন বন্দী; গ্রেফতার মাস্টারমাইন্ড

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.