Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানী দিল্লির রাস্তা জুড়ে দখল নেবে আরশোলার দল! আসছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

রাজধানী দিল্লির রাস্তা জুড়ে দখল নেবে আরশোলার দল! আসছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

Online Desk জুন 6, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির রাস্তা জুড়ে দখল নেবে আরশোলার দল! আরশোলার দল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যুব সমাজের তৈরি দল ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ, শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরে এক বিশাল সমাবেশের দাক দিয়েছেন তাঁরা। এই আন্দোলনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এই আন্দোলন কে কেন্দ্র করে সারা রাজধানীকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা শীর্ষ নেতা অভিজিৎ দিপকে আজ নিজেই এই সমাবেশের নেতৃত্ব দেবেন। তবে আন্দোলনের আগে দিল্লির আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা প্রশাসনের সব রকম নিয়ম মেনে চলবেন বলে জানিয়েছেন। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং বরুণ দাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমরা দিল্লি পুলিশের কাছ থেকে এই বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছি এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে যা যা করণীয়, আমরা তার সবটুকুই মেনে চলব।” এই ছাত্র আন্দোলনকে আরও জোরাল করতে তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ৫৯ বছর বয়স্ক সমাজকর্মী সোনাম ওয়াংচুক। উল্লেখ্য, লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে গত সেপ্টেম্বর মাসে এক দফায় গ্রেফতার হওয়ার পর প্রায় ৬ মাস আটক ছিলেন এই পরিবেশ ও সমাজকর্মী। তিনি আগেই এই ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। নয়া দিল্লি জেলা সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১০০০-এরও বেশি অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আইজিআই বিমানবন্দর, দিল্লির প্রধান রেল স্টেশন, আন্তঃরাজ্য বাস টার্মিনাল এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে দিল্লির সংযোগকারী বর্ডারগুলিতে কড়া নাকা চেকিং চলছে।

Post Views: 88

Continue Reading

Previous: উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির প্রভাব
Next: পর্দাফাঁস রাজেশ এক্সপোর্টের! নেপথ্যে কী?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.