Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির প্রভাব

উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির প্রভাব

Online Desk জুন 6, 2026
hjj.png

ওঙ্কার ডেস্ক: প্রাক বৃষ্টির আবহ রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ পাশাপাশি উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলেও গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। ৮ জুন, মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পাশাপাশি আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিন। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে।
কলকাতায় সকাল থেকেই শনিবার পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Post Views: 123

Continue Reading

Previous: বাংলাদেশ পালানোর আগেই NIA- হাতে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা
Next: রাজধানী দিল্লির রাস্তা জুড়ে দখল নেবে আরশোলার দল! আসছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.