Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়ে ফের বিজ্ঞপ্তি নয়াদিল্লির

ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়ে ফের বিজ্ঞপ্তি নয়াদিল্লির

Online Desk জানুয়ারি 14, 2026
modi-dfdd.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানে চলমান বিক্ষোভ ও অশান্তির মাঝে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে অবিলম্বে ইরান ছাড়ার। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। ন’দিনের মাথায় বুধবার ফের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করলেন।

বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইরানের সাম্প্রতিক ঘটনা দেখে ভারতীয় নাগরিকদের ফের পরামর্শ দেওয়া হচ্ছে, এ বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কেউ সে দেশে যাবেন না।’ গত ৫ জানুয়ারির পরামর্শগুলিও দেখতে বলেছে বিদেশ মন্ত্রক। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। বর্তমানে যাঁরা ইরানে রয়েছেন, তাঁদের উদ্দেশে বলা হয়েছে, ‘অবিলম্বে যে কোনও উপায়ে ইরান ছাড়ুন।’ পরিবহণের যে কোনও মাধ্যমে ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট, পরিচয়পত্রও সঙ্গে রাখতে বলা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

উল্লেখ্য, ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ প্রবল সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনের দাবি, চলমান বিক্ষোভে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৭১ জনের। নিহতদের মধ্যে ১২ শিশুও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ বুধবার এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী রয়েছেন। সরকারি বাহিনীর সদস্য রয়েছেন ১৪৭ জন।

Post Views: 222

Continue Reading

Previous: তেলেঙ্গানায় বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ৫০০ কুকুরকে খুন!
Next: পোশাক নোংরা করার অপরাধে ৬ বছরের শিশুকে পিটিয়ে খুন করল বাবা ও সৎ মা

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.