Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই শুক্রবার লেবাননে হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী। জেরুজালেমের তরফে জানানো হয়েছে, নেতানিয়াহু বাহিনী দক্ষিণ লেবাননজুড়ে রাতভর হামলা চালিয়েছে। তবে ইজরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহও তীব্র লড়াই দিয়েছে বলে সশস্ত্র সংগঠনবটির তরফে জানানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, ইজরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লেবাননে ইজরায়েলের এই হামলা সম্প্রতি স্বাক্ষরিত শান্তিচুক্তিকে বিপন্ন করে তুলতে পারে। ওই চুক্তিতে ‘লেবাননে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে এখনও সংঘাতে লিপ্ত ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি বাহিনী প্রত্যাহার করবেন না। হিজবুল্লাহকে নির্মূল করা পর্যন্ত ইজরায়েলি সৈন্যরা লেবাননে অবস্থান করবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের শেষে সে দেশে নির্বাচনের মুখোমুখি হতে চলেছেন নেতানিয়াহু।

উল্লেখ্য, জি৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভার্সাই প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজের সময় ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ানও। দুই প্রেসিডেন্ট ওই চুক্তিতে সই করার পর তা অবিলম্বে কার্যকর হয়। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইজরায়েলকে সতর্কবার্তা দিয়ে বলেন, ট্রাম্পই হলেন ‘বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।’

Post Views: 75

Continue Reading

Previous: দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক
Next: পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

সম্পর্কিত গল্প

1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026
1000327182.jpg

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk আগস্ট 29, 2026
1000370973.jpg

প্রেসিডেন্সি জেলে ফের মোবাইল! আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ৩ ফোন, ৩১ হাজার টাকা

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026
1000327182.jpg

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk আগস্ট 29, 2026
1000370973.jpg

প্রেসিডেন্সি জেলে ফের মোবাইল! আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ৩ ফোন, ৩১ হাজার টাকা

Online Desk আগস্ট 29, 2026
Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.