Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

ওঙ্কার ডেস্কঃ দিদির প্রিয় বালু। ছাব্বিশের নির্বাচনী প্রচারে গিয়ে যাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নেত্রী, দলের ভরাডুবির পর সেই জ্যোতিপ্রিয় মল্লিক দলের সব পদ ছাড়লেন। গত শনিবারই জ্যোতিপ্রিয় মল্লিককে দলের জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরনোর আগেই ইস্তফা দিলেন।
সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছিল। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর কথায়, “আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।”
তবে ওয়াকিবহাল মহলের মতে, দলের এই বিচ্ছিন্ন অবস্থায় আর মাথা তুলে দাড়ানো সম্ভব না জেনেই হয়তো পদত্যাগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী। একাধিকবার টিকিট দিয়েছেন। বিধায়ক-মন্ত্রিত্ব সবই পেয়েছেন। রেশন দুর্নীতি মামলায় জেলযাত্রা হওয়ার পরও মমতার ভরসা অটুট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বালুকে ফাঁসানো হয়েছে।’ ছাব্বিশে হাবড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, “আমার মন্ত্রিসভায় বালু সবথেকে ভালো কাজ করেছে।” জেলখাটা বালুকে এবারও টিকিট দিয়েছিলেন মমতা। কিন্তু জয় আসেনি। অবশেষে বালুও দুঃসময়ে দিদির হাত ছাড়লেন।

Post Views: 127

Continue Reading

Previous: ফিফা বিশ্বকাপের আবেগে এবার বাংলা থেকে ব্রাজিলকে সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য অভিষেক বসুর
Next: লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

সম্পর্কিত গল্প

1000306588.jpg

টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk আগস্ট 29, 2026
1000367631.jpg

যাদবপুরে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি

Online Desk আগস্ট 29, 2026
1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000244859.jpg

ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

Online Desk আগস্ট 29, 2026
1000306588.jpg

টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk আগস্ট 29, 2026
1000367631.jpg

যাদবপুরে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি

Online Desk আগস্ট 29, 2026
1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.