Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • বুদগামে সেনার সঙ্গে গুলির লড়াই, নিহত শীর্ষ লস্কর জঙ্গি মুসা

বুদগামে সেনার সঙ্গে গুলির লড়াই, নিহত শীর্ষ লস্কর জঙ্গি মুসা

Online Desk সেপ্টেম্বর 30, 2026
1000270348.jpg

ওঙ্কার ডেস্ক: ভূস্বর্গে বড়সড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ জঙ্গি সুলিমান শাহ ওরফে মুসার। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয়। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেখানেই মুসার মৃত্যু হয়েছে।
পুলিশের দাবি, উপত্যকায় একাধিক জঙ্গি হামলার সঙ্গে মুসার যোগ ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে বুদগামের ইউসমার্গের কোরাগ এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে ভারতীয় সেনার পাশাপাশি জম্মুকাশ্মীর পুলিশ এবং শ্রীনগর ইউনিটের সদস্যরা ছিলেন। জঙ্গলঘেরা ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায়। এরপর গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালানোর সময় জঙ্গিরা পালানোর সুযোগ না পেয়ে গুলি চালায় বলে জানা গিয়েছে।
এরপর পালটা গুলি চালায় সেনা। শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ। গুলির লড়াই শেষে এক জঙ্গির মৃত্যু হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নিহত জঙ্গিই সুলিমান শাহ ওরফে মুসা। আধিকারিকদের দাবি, গত কয়েক বছর ধরে পির পাঞ্জাল পর্বতমালার দুই পাশের একাধিক সন্ত্রাসী হামলায় মুসার যোগ ছিল। চলতি মাসের শুরুতেও ইউসমার্গের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের সময় বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল মুসা। ওই অভিযানে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির সেনার গুলিতে নিহত হয়েছিল বলে জানা গিয়েছে। এবার অবশ্য পালাতে পারেনি মুসা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, মুসার মৃত্যু লস্কর-ই-তইবার জন্য বড় ধাক্কা। তাদের মতে, মুসার মৃত্যুর ফলে জম্মুকাশ্মীরে সংগঠনটির চলমান সন্ত্রাসী কার্যকলাপে ভাটা পড়তে পারে।

Continue Reading

Previous: ক্যানিংয়ের নোনাঘেরীতে পুকুরে ভাসছে পচাগলা দেহ! ঘটনাস্থলে পুলিশ, চাঞ্চল্য পুলিশ
Next: আজ বুধবার কেমন যাবে ১২ রাশির ভাগ্যফল

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.