Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ক্যানিংয়ের নোনাঘেরীতে পুকুরে ভাসছে পচাগলা দেহ! ঘটনাস্থলে পুলিশ, চাঞ্চল্য পুলিশ

ক্যানিংয়ের নোনাঘেরীতে পুকুরে ভাসছে পচাগলা দেহ! ঘটনাস্থলে পুলিশ, চাঞ্চল্য পুলিশ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-50.webp

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বুধ সকালে এলাকায় উত্তেজনা। পুকুরে ভাসছে এক ব্যক্তির পচাগলা দেহ! ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা।

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নোনাঘেরী এলাকায়। প্রথমে স্থানীয়রাই পুকুরে দেহটি ভাসতে দেখেন। তবে দেহটি পুরুষ না মহিলার তা প্রথমে শনাক্ত করা যায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ এলে দেহটি পুকুর থেকে তোলার ব্যবস্থা করা হয়। পোশাক ও দেহের গঠন দেখে বোঝা যায় দেহটি কোনও পুরুষের। তবে মুখ বিকৃত হয়ে যাওয়ার কারণে দেহটি শনাক্ত করা যায়নি।

তবে পুলিসের প্রাথমিক অনুমান, দেহটি অনেকদিন ধরেই জলে রয়েছে। সেই কারণেই দেহের অনেকাংশে পচন ধরতে শুরু করেছে। তবে দেহটি স্থানীয় কোনও ব্যক্তি নাকি, অন্য এলাকার তা এখনও স্পষ্ট না। পাশাপাশি মৃত্যুর নেপথ্যে খুন না আত্মহত্যার গল্প জড়িয়ে তাও নিশ্চিত না পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রাথমিক কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারীরা।

Continue Reading

Previous: এসআরএফটিআই কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Next: বুদগামে সেনার সঙ্গে গুলির লড়াই, নিহত শীর্ষ লস্কর জঙ্গি মুসা

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.