Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তার আগে দুবাইয়ে বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু কেরলের যুবকের

স্ত্রীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তার আগে দুবাইয়ে বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু কেরলের যুবকের

Online Desk আগস্ট 6, 2026
shijin-paul.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশ বিভুঁইয়ে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু ভারতের যুবকের। চলতি সপ্তাহে দুবাইয়ে একটি গাড়ির শোরুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন ২৭ বছর বয়সী কেরলের এক যুবক। রিপোর্ট অনুসারে, নিহত যুবকের নাম শিজিন পাল। তিনি কেরলের কোল্লাম জেলার কোট্টারাক্কারার বাসিন্দা ছিলেন। দুবাইয়ের শেখ জায়েদ রোডের ওই শোরুমে মাল্টিমিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে সোশ্যাল মিডিয়া ও ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন শিজিন।

রিপোর্ট অনুসারে, এই বিস্ফোরণে পাল ছাড়াও আরও পাঁচ জন জখম হয়েছেন। শিজিনের পরিবার জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বাবা-মা ও স্ত্রী বেঁচে রয়েছেন। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট শিজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জানা গিয়েছে, শিজিন গত নভেম্বরে ওই কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাঁর সহকর্মী আবিদ সংবাদ মাধ্যমকে জানান, বিস্ফোরণের আগেই তাঁরা শোরুম চত্বরে আগুন লাগার বিষয়টি জানতে পারে। তাঁর কথায়, ‘সহকর্মীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে আমি ও শিজিন-সহ কয়েকজন শোরুম থেকে বেরিয়ে আসি। শুধু আমাদের শোরুম নয়, আশেপাশের অন্যান্য দোকানের লোকজনও সেখানে ছিলেন। আগুন দেখে অনেকেই ছুটে এসেছিলেন।’ সিলিন্ডারটির বিস্ফোরণ হওয়ার আগে কয়েকজন অগ্নি-নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উপসাগরীয় দেশগুলিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রতি সপ্তাহে গড়ে প্রায় তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮০০-এরও বেশি ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় ৫৫ শতাংশ মৃত্যুই ঘটেছে উপসাগরীয় দেশগুলোতে। এই তিন বছরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সৌদি আরবে (১৮২ জন), এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (১২৮ জন)।

Post Views: 21

Continue Reading

Previous: মদের পার্টির খরচ জোগাতে প্রেমিকের সঙ্গে মিলে পিসিকে খুন বিবাহিত মহিলার!
Next: তোলাবাজির অভিযোগে সাসপেন্ড একের পর এক বিজেপি নেতা

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.