Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তোলাবাজির অভিযোগে সাসপেন্ড একের পর এক বিজেপি নেতা

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড একের পর এক বিজেপি নেতা

Online Desk আগস্ট 6, 2026
bjp-flag.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির একাধিক নীচুতলার নেতা তোলাবাজি করছে বলে অভিযোগ সামনে এসেছিল। এই ধরণের ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল পদ্ম শিবির। ইতিমধ্যে ৩০ জনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কাটমানি বা সিন্ডিকেট সংক্রান্ত কার্যকলাপে জড়িত থাকলে বহিষ্কার করা হতে পারে বলে আগেই চেতাবনি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি সূত্রে খবর, দলের শৃঙ্খলারক্ষা কমিটি তোলাবাজি-কাটমানি সংক্রান্ত অভিযোগে দল থেকে ৩০ জনের বেশি নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, তোলাবাজিতে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে দল। তোলাবাজির প্রমাণ মিললে দল ছেড়ে কথা বলবে না নেতৃত্ব। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষও তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন। কঠোর পদক্ষেপ করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন। অগ্নিমিত্রা পালও বলেন, ‘রাজ্য সভাপতি আগেই স্পষ্ট করে দিয়েছেন, তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। সবাইকে ওয়াশিং মেশিনে ধুয়ে দলে নেওয়া হয়নি। সরকারে আসার পর কেউ যদি এই উপায়ে টাকা রোজগারের কথা ভাবেন, তা ভুল করবেন।’

বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি শো কজ চিঠি ধরিয়েছিল ২০০ জনেরও বেশি নেতাকর্মীকে। এই তালিকায় তোলাবাজি বা কাটমানি সংক্রান্ত অভিযোগ যেমন ছিল তেমন ছিল শৃঙ্খলাভঙ্গ, নেতৃত্বের নির্দেশ অমান্য, অন্য দলের অফিস দখল করা। রাজ্যে ক্ষমতায় আসার প্রথম তিন সপ্তাহেই ৫০ জনকে শো কজ করেছিলেন শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

Post Views: 38

Continue Reading

Previous: স্ত্রীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তার আগে দুবাইয়ে বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু কেরলের যুবকের
Next: এলিয়ট পার্কের সৌন্দর্যায়ন নিয়ে ‘মাননীয়া’-কে খোঁচা মুখ্যমন্ত্রীর; সড়ানো হল পার্কে তিনের বেড়া

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.