Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাশিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাহুল গান্ধী, খাড়গের

মহাশিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাহুল গান্ধী, খাড়গের

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
Shivratri.jpg

ওঙ্কার ডেস্ক : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা, সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি, দেবতা শিবকে সম্মান জানাতে এবং শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলনকে স্মরণ করার জন্য পালিত হয়। X-তে একটি পোস্টে খাড়গে লিখেছেন, “মহাশিবরাত্রি উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। দেব অধিদেব মহাদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, অগ্রগতি এবং আনন্দের আলো ছড়িয়ে পড়ুক।”

X-এর একটি পোস্টে ‘সকলের জীবনে সুখ ও শান্তি কামনা’ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, “সকল দেশবাসীকে, মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা। শিব-শক্তির কৃপায়, আপনাদের জীবন সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। হর হর মহাদেব।” কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে এই শুভেচ্ছা জানিয়েছে। X-এর একটি পোস্টে কংগ্রেস বলেছে, “মহাশিবরাত্রির পবিত্র উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।” কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, X-এ তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, “মহাশিবরাত্রির শুভ তিথিতে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। পরমেশ্বর, মহাদেব, ভগবান শিব, আপনাদের সকলের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুন। হর হর মহাদেব।”

রবিবার ভোর থেকেই লক্ষ লক্ষ ভক্ত পরিচিত শিব মন্দিরগুলিতে ভিড় জমিয়েছেন। ফলে দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে মহাশিবরাত্রী। সকাল থেকেই দীর্ঘ লাইনে ভক্তদের দেখা যাচ্ছে। বিশেষ আচার-অনুষ্ঠান, রাতব্যাপী প্রার্থনা এবং পবিত্র স্নান এই শুভ উপলক্ষকে মনে করিয়ে দেয়। প্রধান তীর্থস্থানগুলিতে সুষ্ঠু দর্শন এবং ভিড় নিয়ন্ত্রণ করার জন্য অঢেল নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে।

Post Views: 65

Continue Reading

Previous: শহরের আইনশৃঙ্খলা নিয়ে তৎপর নয়া পুলিশ কমিশনার, দুটি ভিন্ন চুরির মামলায় ছয়জন গ্রেপ্তার কলকাতায়
Next: লোকসভায় ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে, জানালেন কিরেন রিজিজু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.