Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেরলের ওয়ানাডে ভারী বর্ষণের জেরে ব্যাপক ভূমিধস, মৃত্যু ২ জনের

কেরলের ওয়ানাডে ভারী বর্ষণের জেরে ব্যাপক ভূমিধস, মৃত্যু ২ জনের

Online Desk জুলাই 7, 2026
landslide-d.jpg

ওঙ্কার ডেস্ক: টানা ভারী বর্ষণের জেরে ব্যাপক ভূমিধস কেরলের ওয়ানাডে। এই বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে দুজনের। ভূমিধসের পর উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেরলের মলপ্পুরম ও ওয়ানাড জেলাকে সংযোগের জন্য আনাক্কোমপয়িল-মেপ্পাদি টানেল রোড প্রকল্পের কাজ চলছিল। তার কাছেই কাল্লাডির মীনাক্ষী ব্রিজের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনার সময় নির্মাণ শ্রমিকরা ওই এলাকায় উপস্থিত ছিলেন। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয়রা প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসেন। দমকল বাহিনী ও এনডিআরএফ টিমকে উদ্ধারকাজে নামানো হবে বলে আশা করা হচ্ছে। অনেককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। প্রশাসনের আধিকারিকদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে এখনও প্রায় ১০ জন আটকে রয়েছেন। আহত ছয় জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অনুমান করা হচ্ছে, এই বৃষ্টির কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে। টানেল প্রকল্পের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়িও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা করতে মঙ্গলবার কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন রাজ্যের কৃষিমন্ত্রী টি সিদ্দিক-এর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন। তিনি রাজস্ব মন্ত্রী এপি অনিল কুমার এবং মন্ত্রী সিদ্দিককে অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করারও নির্দেশ দেন।

Post Views: 22

Continue Reading

Previous: ক্ষমতায় থাকার সময় আরজিকর, দুর্গাপুর ধর্ষণকান্ডে বিতর্কিত মন্তব্য; বারুইপুর ঘটনায় মোমবাতি মিছিল নিয়ে সমালোচিত মমতা
Next: কাকে কীভাবে সোজা করতে হয় জানি, বারুইপুর কাণ্ডে মুখ খুললেন দিলীপ

সম্পর্কিত গল্প

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026

You may have missed

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026
akhilesh-yadav.jpg

‘যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, পদ্ম শিবিরকে নিশানা অখিলেশের

Online Desk জুলাই 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.