Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরে চার দিন ধরে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, বাহিনীর গুলিতে খতম লস্কর জঙ্গি

জম্মুকাশ্মীরে চার দিন ধরে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, বাহিনীর গুলিতে খতম লস্কর জঙ্গি

Online Desk জুলাই 8, 2026
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মুকাশ্মীরে পাঁচ দিন ধরে গা ঢাকা দিয়ে থাকা লস্কর-ই-তৈবার এক সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে নিকেশ করেছে যৌথ বাহিনী। দক্ষিণ কাশ্মীরের সাইদপোরা এলাকা থেকে ওই সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাকে খতম করার পর নিরাপত্তা বাহিনী বেশকিছু অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে।

রিপোর্ট অনুসারে, পাঁচ দিন আগে একটি ফলের বাগানে নজরদারি ক্যামেরায় দুই জঙ্গিকে দেখা যায়। তার পর থেকেই তারা নিরাপত্তা বাহিনীর নজরে থাকে। লস্কর কমান্ডার জাকির গনাই এবং তার সহযোগী লতিফ ভাটের উপস্থিতির খবর পাওয়ার পর এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। সাইদপোরার ছানাপোরা এলাকায় দুই জঙ্গির চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। এর পর অভিযান শুরু করে বাহিনী। প্রথমে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করা হয়। আর তাতেই মেলে সাফল্য। নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, ‘পালাতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না।’ জঙ্গিকে নিকেশ করার এই অভিযানে জম্মুকাশ্মীর পুলিশের পাশাপাশি সামিল ছিল রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ। তিন বাহিনীর যৌথ অভিযানে লস্কর জঙ্গিকে নির্মূল করা হয়। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছাকাছি পৌঁছাতেই দুপক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয় বলে জানা গেছে। সেনাবাহিনীর বিশেষ সন্ত্রাস-বিরোধী ইউনিট ‘ভিক্টর ফোর্স’ ফলের বাগান থেকে বেরোনোর সম্ভাব্য সব পথ বন্ধ করে পুরো এলাকায় আলোর ব্যবস্থা করে। যাতে সহজেই শনাক্ত করা যায় সন্দেহভাজনকে।

Post Views: 20

Continue Reading

Previous: ‘বাবরির জমিতে রাম মন্দির তৈরি অনেকের কাছেই বেদনার’ মন্তব্য যোগী আদিত্যনাথের
Next: পুরবোর্ড ভেঙে পুরপ্রশাসক বসাল রাজ্য

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.