Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাবরির জমিতে রাম মন্দির তৈরি অনেকের কাছেই বেদনার’ মন্তব্য যোগী আদিত্যনাথের

‘বাবরির জমিতে রাম মন্দির তৈরি অনেকের কাছেই বেদনার’ মন্তব্য যোগী আদিত্যনাথের

Online Desk জুলাই 8, 2026
yogi-adityanath.jpg

ওঙ্কার ডেস্ক: বাবরি মসজিদ না রাম মন্দির এই নিয়ে ভারতের রাজনীতি তোলপাড় হয়েছে। দেশের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দিয়েছে। এর পরেই মন্দির নির্মাণ সম্পন্ন হয়। সম্প্রতি রাম মন্দিরে অনুদান চুরি বিতর্ক নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। বিরোধীরা চেপে ধরতে শুরু করেছে মোদী সরকারকে। এই আবহে বিরোধী শিবিরকে এক হাত নিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, বাবরির জমিতে রাম মন্দির তৈরি অনেকের কাছেই বেদনার কারণ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, এখনও রাম মন্দিরকে মেনে নিতে পারছেন না অনেকে। মূলত সে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিকে নিশানা করেছেন তিনি। যেহেতু চলতি বছরের শেষ দিকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিরোধীরা রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে বিজেপিকে নিশানা করতে শুরু করেছে। বিরোধী শিবিরকে নিশানা করতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী ওয়াকফ সম্পত্তির প্রসঙ্গও টেনেছেন। ওয়াকফ সম্পত্তির নয়ছয় আটকাতে মোদী সরকার সংসদে বিল পাশ করিয়েছে। সেই আইনের বিরুদ্ধে সমস্ত বিরোধীদল এককাট্টা হয়ে বিরোধিতা করেছিল। যোগীর দাবি, বিরোধীরা মোটেই সুশাসন চায় না। তারা রাম মন্দিরে অর্থ আত্মসাতের ঘটনায় সরব হয়েছে। অথচ ওয়াকফ সম্পত্তি রক্ষায় কেন্দ্রীয় সরকার আইন করলে তারা পথে নেমে বাধা দেয়।

উল্লেখ্য, সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সমাজ মাধ্যমে অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে সরব হয়েছেন। বিজেপির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, দলটির ‘সরল ও নিষ্পাপ সমর্থকরা’ এখন বুঝতে পেরেছেন, গেরুয়া শিবিরের আসল ধর্ম হল ‘অর্থ’। অখিলেশের সেই মন্তব্যের পর যোগীর প্রতিক্রিয়া সামনে এলো।

Post Views: 26

Continue Reading

Previous: হরমুজে তেহরানের হামলার পাল্টা ওয়াশিংটনের
Next: জম্মুকাশ্মীরে চার দিন ধরে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, বাহিনীর গুলিতে খতম লস্কর জঙ্গি

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.