Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লস্কর, জইশের ২৩ পাক কমান্ডারকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা ভারত সরকারের

লস্কর, জইশের ২৩ পাক কমান্ডারকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা ভারত সরকারের

Online Desk জুলাই 4, 2026
modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের নাশকতামূলক বিভিন্ন কাজকর্মে জড়িত থাকার জন্য ২৩ জনকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করল ভারত সরকার। ইউএপিএ আইনের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই কমান্ডারদের সন্ত্রাসী ঘোষণা করে নোটিফিকেশন জারি করেছে। যারা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক বা পাক মুলুকে রয়েছে বলে জানা গিয়েছে।

তালিকায় যেমন নাম রয়েছে লস্কর ই তৈবার সদস্য তেমনই জইশ-ই-মহম্মদের সদস্যও রয়েছে। হাফিজ সইদের কট্টরপন্থী গোষ্ঠী জামাত-উদ-দাওয়ার কয়েক জন নেতার নামও ওই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এই সন্ত্রাসীরা জম্মুকাশ্মীরে অস্ত্র সরবরাহ, অনুপ্রবেশ, এবং হামলার মূল ষড়যন্ত্রকারী।’

যে ২৩ জনের নাম তালিকায় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল জইশ ই মহম্মদের মাসুদ ইলিয়াস কাশ্মীরি, মহম্মদ মুসাদ্দিক, মুফতি মুহাম্মদ আসগর খান, হাফিজ আবদুল শুকুর, আবদুল্লাহ জেহাদি, লস্কর ই তৈবার ফিরদৌস আহমদ ভাট, টিআরএফ এর বিলাল আহমদ মির। এ ছাড়াও নোটিফিকেশনে ‘হাফিজ সইদের ঘনিষ্ঠ’ হিসাবে লস্করের আবদুল রউফ, হাফিজ খালিদ ওয়ালিদ এবং রানা ইফতেখারের নাম রয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে সমন্বয়ের জন্য জামাত-উদ-দাওয়ার তরফে দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখারকে। জামাত-উদ-দাওয়ার নেতা রউফও সন্ত্রাসবাদী কাজের পরিকল্পনা, সমন্বয় এবং অর্থ সংগ্রহের সঙ্গে যুক্ত। ২০২২ সালে সুঞ্জওয়ান সেনা শিবিরে হামলায় নাম জড়িয়েছিল জইশের মহম্মদ মুসাদ্দিকের নাম। তদন্তকারীরা জানিয়েছেন, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে সমন্বয় করার কাজে যুক্ত ছিল মুসাদ্দিক।

Post Views: 44

Continue Reading

Previous: জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার তরোয়াল-লাঠির বান্ডিল-ত্রিপল
Next: মাদকাসক্ত পুত্রকে অ্যাসিড পান করিয়ে খুন বাবা মায়ের, ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টা

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.