ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় রাজ্যের তৎকালীন বিরোধী দল বিজেপি বার বার অভিযোগ করত, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে। রাজনীতির খেলায় বর্তমানে শাসকের ক্ষমতায় বসেছে বিজেপি। এ বার তাদের জমানায় আইনের শাসন ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলে রাজ্যপাল ও রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্যপাল আরএন রবির সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইতিমধ্যে চিঠিও দিয়েছে কালীঘাট।
উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত ৪ মে। ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেছে বিজেপি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কালীঘাট তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। পুলিশি হেনস্তাও করা হচ্ছে ব্ললে অভিযোগ। এমনকি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে বপ্লে দাবি করেছে জোড়াফুল শিবির। যদিও বিজেপি বরাবরই বলেছে, রঙ না দেখে অন্যায়কারীদের শাস্তি হবে।
তৃণমূল বিজেপি সংঘাত প্রথম চরমে ওঠে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার ফলে। সেই সময় তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। লরে হালিশহরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাদা ছোড়া হয়। উভয় ক্ষেত্রে বিজেপি জড়িত বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। যদিও তা অস্বীকার করেছে পদ্ম শিবির। এনার এই সমস্ত বিষয় নিয়ে দেশের ও রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হল প্রাক্তন শাসকদল।