Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমার সংসার ভেঙেছে’, বাবাকে পিটিয়ে খুন গুজরাটের ব্যক্তির

‘আমার সংসার ভেঙেছে’, বাবাকে পিটিয়ে খুন গুজরাটের ব্যক্তির

Online Desk জুলাই 21, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: পাঁচ বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। আর সেই হতাশা ও ক্ষোভ থেকে ৭০ বছর বয়সী জন্মদাতা বাবাকে পিটিয়ে খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদ জেলায়। অভিযুক্ত ব্যক্তি তার বিবাহবিচ্ছেদের জন্য তার বৃদ্ধ বাবা-মাকে দায়ী করতেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাবুভাই পারগি। তাঁর স্ত্রী প্রায় পাঁচ বছর আগে তাঁকে ছেড়ে চলে যান। সংসার করার জন্য ওই ব্যক্তির ডাকে আর ফিরে আসেননি তিনি। তা নিয়ে ঝামেলার আবহে বাবা ভালাভাই পারগির ওপর হামলা চালান তিনি। তদন্তে জানা গিয়েছে, প্রায় এক দশক আগে বিয়ে হয় বাবুভাই-এর। মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন করতেন। তাঁর সঙ্গে ঝগড়া করতেন ওই ব্যক্তি। নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। শুধু তাই নয়, তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন।
পুলিশ জানায়, পরবর্তীতে বাবুভাই তার সংসার ভাঙার জন্য বৃদ্ধ বাবা-মাকে দায়ী করতে শুরু করেন। কাজ থেকে গ্রামে ফেরার পর তিনি প্রায়ই তাদের গালিগালাজ করতেন। বাবা মায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করতেন, তাঁরাই তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ঘটনার দিন এই নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয় বাবার সঙ্গে। সেই সময় বাবুভাই একটি ভারী কাঠের লাঠি দিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধকে মাথায় আঘাত করেন। মস্তিষ্কে গুরুতর চোট পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁর চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর, নিহতের ছোট ছেলে কালজিভাই পারগি ফতেহপুরা থানায় তার দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় বাবুভাই পারগির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Post Views: 25

Continue Reading

Previous: কর্নাটকে লালসার শিকার পশ্চিমবঙ্গের আদিবাসী তরুণী, গাড়িতে তুলে কয়েক ঘন্টা ধরে গণধর্ষণ, গ্রেফতার ৩
Next: একুশের মঞ্চে বিজেপিকে হারাতে ফের ইন্ডিয়া জোটকে আহ্বান মমতার

সম্পর্কিত গল্প

death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.