Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশী সন্দেহে মারধর, ওড়িশায় ফের বাঙালি পরিযায়ী শ্রমিককে নিগ্রহ

বাংলাদেশী সন্দেহে মারধর, ওড়িশায় ফের বাঙালি পরিযায়ী শ্রমিককে নিগ্রহ

Online Desk ডিসেম্বর 28, 2025
uuu.jpg

ওঙ্কার ডেস্কঃ ভিনরাজ্যে ফের বাংলাদেশী সন্দেহে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। ওড়িশায় আক্রান্ত মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা আতিউর রহমান। বাংলাদেশী সন্দেহে দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক।
পরিবার সূত্রে খবর, ওড়িশায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি সন্দেহে প্রকাশ্যেই ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত আতিউরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তাঁর এক সহকর্মী। পরিবারের সদস্যরা তাঁকে ফিরিয়ে আনতে ওড়িশার উদ্দেশে রওনা দেন। তবে আতিউরের সহকর্মীরাই তাকে মালদহে ফিরিয়ে আনেন। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আতিউরের বাবা আমির হোসেন জানান, ‘গত তিন বছর ধরে তাঁর ছেলে ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন। ছেলেকে যে ভাবে মারধর করা হয়েছে, তাতে ভবিষ্যতে সে ঠিকমতো চলাফেরা করতে পারবে কি না, বুঝতে পারছি না।”
প্রশ্ন উঠছ, ভিনরাজ্যে কেন বার বার বাঙালিদের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। বিজেপি শাসিত ওড়িশায় গত কয়েকমাসে একের পর এক বাঙালি নিগ্রহের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে খুন হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। এই বিষয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না।’

Post Views: 139

Continue Reading

Previous: মাথাপিছু গড় আয়ে এগিয়ে বাংলা, সমীক্ষায় নয়া তথ্য
Next: খুনের দায়ে হেফাজতে; পুলিশি নিরাপত্তায় পুর ভোটে মনোনয়ন জমা দিল গ্যাংস্টার বান্দু আন্দেকর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.