Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের সন্ত্রাসী হামলা ভূস্বর্গে! কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত ২ পরিযায়ী শ্রমিক

ফের সন্ত্রাসী হামলা ভূস্বর্গে! কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত ২ পরিযায়ী শ্রমিক

Online Desk আগস্ট 1, 2026
jk-police.jpg

ওঙ্কার ডেস্ক: ফের রক্তস্নাত ভূস্বর্গ। জম্মুকাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কুলগামের কেল্লাম গ্রামে এই গুলি চালনার ঘটনা ঘটেছে। নিহত দুই শ্রমিক ছত্তিসগঢ়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই জঙ্গি হামলার পর বাহিনীর তরফে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছে। আরেক জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয়। নিহত দুজনের নাম দীপক এবং ভূপেন্দর। দুজনেই ছত্তিসগঢ়ের বাসিন্দা।
হামলার পর জঙ্গিদের সন্ধানে ওই এলাকায় বড় ধরনের তল্লাশি অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে গত সপ্তাহে অনন্তনাগে এক পুলিশকর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই হামলার পর কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। ৩ হাজারেরও বেশি ‘সন্দেহভাজন’কে আটক করা হয়। ব্যাপক হারে এই আটকের ঘটনায় জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশাসনকে সতর্ক করে বলেছিলেন, এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

অমরনাথ যাত্রা চলাকালীনই এই হামলার ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে। এমনিতেই জম্মুকাশ্মীরে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে। অমরনাথ যাত্রা উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য আরও ৬৭০ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

Post Views: 37

Continue Reading

Previous: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণে বজায় থাকবে ভ্যাপসা গরম
Next: ‘আমার বয়স ১৫, ক্ষমা করে দিন’, প্রধানমন্ত্রী বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী কিশোরীর ভুল স্বীকার

সম্পর্কিত গল্প

20260801066F-1.jpg

অনলাইন সেলফ এনুমারেশনে সুরক্ষিত থাকবে ব্যাক্তিগত তথ্য; আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk আগস্ট 1, 2026
surya-kant.jpg

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিচারপতি সূর্য কান্ত, ‘আরশোলাদের বিক্ষোভের ভয়ে’ সমাবর্তন স্থগিত করল টিআইএসএস!

Online Desk আগস্ট 1, 2026
ruhgur.png

রাজ্যে শুরু জনগণনা; কিভাবে করবেন এনুমারেশন ফর্ম ফিল-আপ, জেনে নিন সঠিক পদ্ধতি

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

20260801066F-1.jpg

অনলাইন সেলফ এনুমারেশনে সুরক্ষিত থাকবে ব্যাক্তিগত তথ্য; আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk আগস্ট 1, 2026
surya-kant.jpg

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিচারপতি সূর্য কান্ত, ‘আরশোলাদের বিক্ষোভের ভয়ে’ সমাবর্তন স্থগিত করল টিআইএসএস!

Online Desk আগস্ট 1, 2026
ruhgur.png

রাজ্যে শুরু জনগণনা; কিভাবে করবেন এনুমারেশন ফর্ম ফিল-আপ, জেনে নিন সঠিক পদ্ধতি

Online Desk আগস্ট 1, 2026
modi-ww.jpg

‘আমার বয়স ১৫, ক্ষমা করে দিন’, প্রধানমন্ত্রী বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী কিশোরীর ভুল স্বীকার

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.