Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমার বয়স ১৫, ক্ষমা করে দিন’, প্রধানমন্ত্রী বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী কিশোরীর ভুল স্বীকার

‘আমার বয়স ১৫, ক্ষমা করে দিন’, প্রধানমন্ত্রী বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী কিশোরীর ভুল স্বীকার

Online Desk আগস্ট 1, 2026
modi-ww.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তর ছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়েছে। সেই সময়কার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছাত্র বিক্ষোভের সময় এক কিশোরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করছে। যা নিয়ে সারা দেশে বিতর্ক তৈরি হয়। দায়ের হয় এফআইআর-ও। এই আবহে ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমা চাইলেন ওই কিশোরী।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিক্ষোভের সময় আমি কয়েক জনের দ্বারা প্রভাবিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছি… আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি অনেক খারাপ কথা বলেছি।’ যদিও দায়ের করা এফআইআর-এ কিশোরীর বয়স ২৫ বছর বলে উল্লেখ করা হয়েছিল। ওই কিশোরী নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলে, এটি তার ‘প্রথম ও শেষ ভুল’। তাকে বলতে শোনা যায়, ‘আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি অত্যন্ত লজ্জিত। আমি নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করুন।’ যদিও ওঙ্কার বাংলা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে বুধবার নয়ডা থানায় ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নয়ডা পুলিশ একটি ‘জিরো এফআইআর’ দায়ের করে তা নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করে। অভিযোগকারী জানান, কিশোরীর মন্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এর ফলে সমাজে বিভেদ সৃষ্টি ও শান্তি বিঘ্নিত হতে পারে। এ দিকে ছাত্র বিক্ষোভের সময় তাঁর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনায় সংযম ও ক্ষমার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি শুক্রবার রাতে এক ভিডিও প্রকাশ করে বলেন, ‘কুকথা বা আপত্তিকর ভাষা কখনই কোনও সমস্যার সমাধান করে না।’ প্রধানমন্ত্রী সমাজের কাছে আর্জি জানান, যারা ভুল পথে পরিচালিত হয়েছে, তাদের শাস্তি না দিয়ে সঠিক পথের দিশা দেখানো দরকার। তার কয়েক ঘন্টার মধ্যে ওই কিশোরীর ভিডিও বার্তা সামনে এল।

Post Views: 17

Continue Reading

Previous: ফের সন্ত্রাসী হামলা ভূস্বর্গে! কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত ২ পরিযায়ী শ্রমিক
Next: রাজ্যে শুরু জনগণনা; কিভাবে করবেন এনুমারেশন ফর্ম ফিল-আপ, জেনে নিন সঠিক পদ্ধতি

সম্পর্কিত গল্প

Untitled.png

১ অগাস্ট থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার!

Online Desk আগস্ট 1, 2026
trump.jpg

চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

Online Desk আগস্ট 1, 2026
state-vbus.png

এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Untitled.png

১ অগাস্ট থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার!

Online Desk আগস্ট 1, 2026
trump.jpg

চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

Online Desk আগস্ট 1, 2026
state-vbus.png

এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

Online Desk আগস্ট 1, 2026
police.jpg

ভাইয়ের প্রেমিকাকে পেতে ভাইকে খুন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল যুবক!

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.