Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিটের পর সিবিএসই-তে দুর্নীতির অভিযোগ, সরব রাহুল গান্ধী

নিটের পর সিবিএসই-তে দুর্নীতির অভিযোগ, সরব রাহুল গান্ধী

Online Desk মে 26, 2026
CBSE.jpg

ওঙ্কার ডেস্কঃ নিটের পর সিবিএসই-তে দুর্নীতির অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে এসেছে এক দ্বাদশ শ্রেনির পড়ুয়ায় উত্তরপত্র রিচেক করার কারণে। ভালো পরীক্ষা দিয়েও মনোমত নম্বর না মেলায় দ্বাদশ শ্রেণির পড়ুয়া বেদান্ত নিজের উত্তরপত্রটা আরও একবার খতিয়ে দেখতে চেয়েছিলেন। সিবিএসইর পাঠানো উত্তরপত্র দেখে পড়ুয়া স্তম্ভিত। কারণ তাঁর নাম করে যে উত্তরপত্র দেওয়া হয়েছে, সেটা আসলে বেদান্তর নয়। সিবিএসই দ্বাদশ পরীক্ষা ঘিরে এহেন ‘দুর্নীতি’ প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে সর্বভারতীয় বোর্ড। এই বিষয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হইচই হতেই সিবিএসই মুখ খুলেছে। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বোর্ডের তরফ থেকে জানানো হয়, উত্তরপত্রে গাফিলতি হয়েছে। আপাতত দু’জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর সংশোধন করা হবে। কিন্তু একাধিক পড়ুয়াই এই সমস্যায় পড়েছে বলে অভিযোগ। তাদের কী হবে? কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন থাকছেই।
নিটের পর সিবিএসই পরীক্ষার বিষয়টি প্রকাশ্যে আসতে ফের সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোদি-শাহ জুটি আরও একটা সংস্থাকে চুরির প্রতীক বানিয়ে ফেলেছে। গত কয়েক দশকে এই প্রথমবার সিবিএসই পরীক্ষা নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠছে। ১৭ বছরের একটা বাচ্চা তার কম নম্বর পাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলছে, আর বিজেপির আইটি সেল তাকে দেশবিরোধী তকমা দিচ্ছে।’

Post Views: 92

Continue Reading

Previous: ভ্যাপসা গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next: ইরানে ফের আমেরিকার হামলা! নেপথ্যে কি অন্য কারণ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.