Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে ফের আমেরিকার হামলা! নেপথ্যে কি অন্য কারণ?

ইরানে ফের আমেরিকার হামলা! নেপথ্যে কি অন্য কারণ?

Online Desk মে 26, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ইরানে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে সংঘর্ষবিরতির মধ্যেই হরমুজের কাছে ইরানি অঞ্চলে মিসাইল ছুঁড়ল আমেরিকা। মার্কিন বাহিনীর দাবী, আত্মরক্ষার উদ্দেশে এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। তবে এই বিবৃতির কিছু আগেই দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণ হয়েছে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি বহাল রয়েছে এবং কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, অন্য কোনও পদক্ষেপ নেওয়ার আগে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তার মাঝেই সোমবার রাতে বন্দর আব্বাসে একের পর এক বিস্ফোরণে উত্তেজনা ছড়ায়।
উল্লেখ্য, দক্ষিণ ইরানে হরমুজ়ের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে। হরমুজ় সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।” সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষবিরতি চলছে এবং সেই মতো ‘সংযম’ বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা। মঙ্গলবার ভোরে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বন্দর আব্বাস শহরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাতে কিছু উল্লেখ ছিল না। পরে আরও একটি বিবৃতি দেয় আইআরসিজি। সেখানে তারা জানায়, বন্দর আব্বাস শহরের বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ হয়ছে। সঙ্গে এ-ও বলা হয়, শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেওয়া হয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: নিটের পর সিবিএসই-তে দুর্নীতির অভিযোগ, সরব রাহুল গান্ধী
Next: বাংলাদেশী নথি না থাকলেও সিএএ-তে আবেদন করা যাবে! আশ্বাস শান্তনু ঠাকুরের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.