Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভ্যাপসা গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভ্যাপসা গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Online Desk মে 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে দক্ষিণের আবহাওয়া। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী ২৪ ঘন্টায় বজায় থাকবে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি।
গরমের অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির ধারা বজায় থাকবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। তবে বুধবার থেকে এই ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।

Post Views: 146

Continue Reading

Previous: মেডিক্যাল কলেজে রোগী হয়রানি, সুপারকে বদলি করল নবান্ন
Next: নিটের পর সিবিএসই-তে দুর্নীতির অভিযোগ, সরব রাহুল গান্ধী

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.