Skip to content
অক্টোবর 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জনসেবায় ২৫ বছরে মোদী, ‘২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত করবই’ বার্তা প্রধানমন্ত্রীর

জনসেবায় ২৫ বছরে মোদী, ‘২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত করবই’ বার্তা প্রধানমন্ত্রীর

Online Desk অক্টোবর 7, 2026
modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: জনসেবায় ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে ‘বিকশিত ভারত সংকল্প সভা’-য় বক্তব্য রাখেন তিনি। সেখান থেকেই ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যের কথা ফের তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, “২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত, আমরা করবই।” একইসঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তোলা, বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে দেশের উত্থান, অলিম্পিক আয়োজন এবং মহাকাশে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, এই লক্ষ্য ঘিরে মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদীর দীর্ঘ রাজনৈতিক পথচলার শুরু ২০০১ সালের ৭ অক্টোবর। ওই দিন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন। এরপর তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মানুষের সেবায় ২৫ বছর পূর্তি প্রসঙ্গ তুলে ধরে মোদী বলেন, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কখনও ভাবেননি যে এমন একটি মাইলফলকে পৌঁছবেন।

তাঁর বক্তব্য, টানা ২৫ বছর জনসেবার সুযোগ পাওয়া সম্ভব হয়েছে মানুষের আশীর্বাদ ও সমর্থনের কারণে। ২৫ বছরের রাজনৈতিক যাত্রার কৃতিত্ব নিজে নেননি প্রধানমন্ত্রী। বরং মানুষের আস্থা ও আশীর্বাদকেই এই দীর্ঘ পথচলার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। দেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদী বলেন, তিনি দেশের মানুষের সামনে মাথা নত করছেন। এদিন এনডিএ শরিক দলগুলিকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন নির্বাচনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিধানসভা থেকে লোকসভা—বিভিন্ন নির্বাচনে মানুষ বারবার তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন।

Continue Reading

Previous: দিল্লি পুলিশের নামে ভুয়ো AI ভিডিও! মহিলাকে হেনস্থার ফুটেজ বানিয়ে ইনস্টাগ্রামে ছড়ালেন যুবক, গ্রেফতার
Next: আধুনিক সাজে হেয়ার এক্সটেনশন: ব্যবহার, প্রয়োগ ও আসল চুল চেনার উপায়

সম্পর্কিত গল্প

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026

You may have missed

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026
Lavasa-CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.