Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী শাহের উপস্থিতিতে এনডিএ শিবিরের বৈঠকে হাজির কাকলি, সুদীপেরা! তবে গরহাজির এনসিপিআই-এর ৩ সাংসদ

মোদী শাহের উপস্থিতিতে এনডিএ শিবিরের বৈঠকে হাজির কাকলি, সুদীপেরা! তবে গরহাজির এনসিপিআই-এর ৩ সাংসদ

Online Desk আগস্ট 4, 2026
ncpi.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদ অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন। আগেই তাঁরা কেন্দ্রের শাসক শিবির এনডিএ-তে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। মঙ্গলবার দেখা গেল তাঁরা পাকাপাকি ভাবে এনডিএ –এর বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একেবারেই প্রথম সারিতে ছিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে এ দিনের বৈঠকে দেখা যায়নি দলবদুল তিন সাংসদের।

সূত্রের খবর, মোদী শাহের সঙ্গে এদিনের বৈঠকে ছিলেন না মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিপুরের রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তিন সাংসদকে নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলে ফেরার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে চর্চা চলছিল। এই আবহে তাঁদের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদ চত্বরে তাহের এবং খলিলুরকে সঙ্গে নিয়ে বলেছিলেন, ‘আমরা চাই সবাই ফিরে আসুন।’ মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষও বলেছিলেন, ‘শিবির বদলানো অন্তত ছ’জন সাংসদ এবং বেশ কয়েক জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পর গত মঙ্গলবার এনডিএ শিবিরের বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর পরিবর্তে বৈঠকে এনসিপিআই- এর পক্ষ থেকে নেতৃত্ব দেন কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবারই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআই সাংসদদের।

Post Views: 28

Continue Reading

Previous: ভিন রাজ্য ওড়িশা থেকে খড়গপুরে পাচারের আগেই পুলিশের জালে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার পাচারকারী
Next: শেখ হাসিনা দেশে ফিরুক! জামাতিদের ধর্মন্ধতার রাজনিতি দূরে হাটুক,এতে নারি স্বাধিনতায় এবং প্রগতির বাধা হয়ে উঠছে: তসলিমা

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.