Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন রাজ্য ওড়িশা থেকে খড়গপুরে পাচারের আগেই পুলিশের জালে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার পাচারকারী

ভিন রাজ্য ওড়িশা থেকে খড়গপুরে পাচারের আগেই পুলিশের জালে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার পাচারকারী

Online Desk আগস্ট 4, 2026
WhatsApp-Image-2026-08-04-at-8.52.48-AM.jpg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওড়িশা থেকে খড়গপুরে পাচারের আগেই ১১ কেজি গাঁজা উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে ওড়িশা থেকে গাঁজা পাচারের খবর পেয়ে সোমবার রাতে বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডলের নেতৃত্বে যুগডিহা এলাকায় জোরদার নাকা চেকিং শুরু হয়। সেই সময় চারচাকা গাড়িতে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতের নাম গোষ্ঠ বিহারী ঘোষ। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা ওড়িশা থেকে খড়গপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানে এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।

Post Views: 52

Continue Reading

Previous: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টি, উত্তরে জারি কমলা সতর্কতা
Next: মোদী শাহের উপস্থিতিতে এনডিএ শিবিরের বৈঠকে হাজির কাকলি, সুদীপেরা! তবে গরহাজির এনসিপিআই-এর ৩ সাংসদ

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.