Skip to content
মে 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের বাড়ল জ্বালানীর জ্বালা, দাম বাড়ল পেট্রোপণ্যের!

ফের বাড়ল জ্বালানীর জ্বালা, দাম বাড়ল পেট্রোপণ্যের!

Online Desk মে 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: এই নিয়ে এক মাসে তিন বার ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। শনিবার সকালে দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা করে বেড়ে গিয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ পয়সা। এই নিয়ে গত ১০ দিনে পর পর তিন বার মহার্ঘ হল জ্বালানি। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। কলকাতায় প্রতি লিটার তেলের দাম বেড়ে হয়েছে ৯৪ পয়সা। শনিবার সকালে দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা করে বেড়ে গিয়েছে। ডিজ়েলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ পয়সা করে। এই নিয়ে গত ১০ দিনে পর পর তিন বার মহার্ঘ হল জ্বালানি। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে।
এর ফলে যেমন ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে যেমন মূল্যবৃদ্ধি ঘটেছে তেমনই বৃদ্ধি ঘটেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। উল্লেখ্য, গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মহার্ঘ হয়ে গেল পেট্রল। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজ়েল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।
পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বস্তুত, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোদী।

Post Views: 60

Continue Reading

Previous: ভোট পরবর্তী হিংসা মামলায় জড়িত থাকার অভিযোগ, ৫০ জনের বেশি কর্মীকে শোকজ বিজেপির
Next: ‘বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন’, জানালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Indo-US.jpg

মার্কিন জ্বালানি পণ্য ভারতের জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনতে পারে ! মোদীর সঙ্গে বৈঠকে রুবিওর জোরালো প্রস্তাব

Online Desk মে 24, 2026
খহদ.jpg

কুয়ো থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা, মধ্যপ্রদেশের রায়সেন জেলার তিন কিশোরীর মৃত্যু

Online Desk মে 24, 2026
Untitled.png

ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

Online Desk মে 23, 2026

You may have missed

Indo-US.jpg

মার্কিন জ্বালানি পণ্য ভারতের জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনতে পারে ! মোদীর সঙ্গে বৈঠকে রুবিওর জোরালো প্রস্তাব

Online Desk মে 24, 2026
খহদ.jpg

কুয়ো থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা, মধ্যপ্রদেশের রায়সেন জেলার তিন কিশোরীর মৃত্যু

Online Desk মে 24, 2026
Hasina.jpg

শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালি জাতি ফিরে পেতে পারে স্থিতিশীলতা ও ন্যায়বিচার

Online Desk মে 23, 2026
Untitled.png

ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

Online Desk মে 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.