Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন’, জানালেন মুখ্যমন্ত্রী

‘বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন’, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 23, 2026
1000327181.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে একাধিক নিয়োগ প্রক্রিয়ায় জট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার আগামী দিনে সরকারি স্তরে এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর। ইতিমধ্যে নয়া সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনা হবে। শনিবার রোজগার মেলায় অংশ নিয়ে এ কথা বলেন শুভেন্দু।

তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শিয়ালদহে রোজগার মেলায় শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা জানেন পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাই কোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে।’

প্রসঙ্গত, দেশের কর্মপ্রার্থী যুবক যুবতীদের ১০ লক্ষ চাকরি প্রদানের অংশ হিসাবে শনিবার বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই মেলা থেকে এদিন ৫১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। শনিবার মুখ্যমন্ত্রী জানান, রেল, আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগী হয়েছে, সেই পথেই পশ্চিমবঙ্গে হাঁটবে সরকার। চাকরির নিয়োগের লিখিত পরীক্ষার কার্বন কপি প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Post Views: 90

Continue Reading

Previous: ফের বাড়ল জ্বালানীর জ্বালা, দাম বাড়ল পেট্রোপণ্যের!
Next: অদিতি-দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলের ঝুলন্ত দেহ উদ্ধার! কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.