Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অদিতি-দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলের ঝুলন্ত দেহ উদ্ধার! কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ

অদিতি-দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলের ঝুলন্ত দেহ উদ্ধার! কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ

Online Desk মে 23, 2026
1000327937.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালা বদলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এদিকে আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে পুলিশ। এই আবহে অদিতি-দেবরাজের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু হল। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কাউন্সিলরের নাম সঞ্জয় দাস। দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের স্থানীয় এক নেতা জানান, দেবরাজের ঘনিষ্ঠ ছিলেন সঞ্জয়। তিনি যে পুরসভা ভোটে টিকিট পেয়েছেন, তার নেপথ্যে হাত রয়েছে দেবরাজের। এ ছাড়া অদিতি মুন্সির হয়ে প্রচারে সমাজ মাধ্যমেও ধারাবাহিক ভাবে সক্রিয় ছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ঝুলন্ত দেহ উদ্ধার হলেও ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য দেবরাজ এবং অদিতি সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে যে আয়বহির্ভূত ভাবে ১০০ কোটি টাকার সম্পত্তির অভিযোগ রয়েছে, তা থেকে গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। আদালত ১৯ জুন পর্যন্ত দেবরাজ অদিতিকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: ‘বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন’, জানালেন মুখ্যমন্ত্রী
Next: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বরের তৃণমূল পঞ্চায়েত সদস্য

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.