Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট পরবর্তী হিংসা মামলায় জড়িত থাকার অভিযোগ, ৫০ জনের বেশি কর্মীকে শোকজ বিজেপির

ভোট পরবর্তী হিংসা মামলায় জড়িত থাকার অভিযোগ, ৫০ জনের বেশি কর্মীকে শোকজ বিজেপির

Online Desk মে 23, 2026
1000327925.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূল অভিযোগ করেছিল তাদের দলের একাধিক কর্মীকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে বলে। এবার ভোট পরবর্তী সময়ে সেই অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দলের ৫০ জনের বেশি কর্মীকে শো-কজ করল বিজেপি নেতৃত্ব। এক সপ্তাহের মধ্যে তাঁদেরকে জবাব দিতে বলা হয়েছে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জয়লাভ করার পরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, ‘বিজেপির তৃণমূলীকরণ হবে না।’ অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যে অনৈতিক এবং বেআইনি কাজের অভিযোগ ছিল, বিজেপি ক্ষমতায় এসে সেই পথে হাঁটবে না। কিন্তু দলের রাজ্য স্তরের শীর্ষ নেতাদের নির্দেশ অমান্য করে যারা বিরোধী দলের লোকজনকে হুমকি-মারধর, পার্টি অফিস দখল করেছে। তাদেরকে কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে বার্তা দিল পদ্ম শিবির।

বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দল বিরোধী কাজের জন্যই রাজ্যের বিভিন্ন জেলায় ৫০-এর বেশি কর্মীকে শো-কজ করা হয়েছে। কমবেশি সব জেলা থেকেই অভিযোগ আসছে। আমরা প্রত্যেকটি অভিযোগই খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করছি।’ যাদের শো-কজ করা হয়েছে তারা দলের যে কোনও কাজে যোগ দিতে পারবেন না। রাজ্য নেতৃত্বের পরবর্তী নির্দেশের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।

Post Views: 118

Continue Reading

Previous: ইম্পায় ধুন্ধুমার, এবারও জট খুললো না ইম্পার, মাঝপথেই থামল মিটিং
Next: ফের বাড়ল জ্বালানীর জ্বালা, দাম বাড়ল পেট্রোপণ্যের!

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.