Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউটিউবে বিশ্বনেতাদের থেকে এগিয়ে মোদী! ফলোয়ার সংখ্যা ছুঁল ৩ কোটি

ইউটিউবে বিশ্বনেতাদের থেকে এগিয়ে মোদী! ফলোয়ার সংখ্যা ছুঁল ৩ কোটি

Online Desk মার্চ 3, 2026
20260117_105952.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অর্জন। মঙ্গলবার তাঁর ইউটিউব চ্যানেলে ফলোয়ার সংখ্যা ছুঁল তিন কোটি। বিশ্বের প্রথম কোনও নেতার ইউটিউবে এত ফলোয়ার হল। প্রসঙ্গত সম্প্রতি নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার সম্পন্ন হয়েছে।

ইউটিউবে ভারতের প্রধানমন্ত্রীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারো। তাঁর ফলোয়ার সংখ্যা প্রধানমন্ত্রী মোদীর এক-চতুর্থাংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় তাঁর ফলোয়ার সংখ্যা সাত গুণেরও বেশি। ভারতের রাজনীতিবিদদের থেকেও ইউটিউবে ফলোয়ার সংখ্যা বেশি মোদীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চেয়ে মোদীর ফলোয়ার সংখ্যা প্রায় তিন গুণ বেশি। আম আদমি পার্টি (এএপি) এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের চেয়েও সমাজ মাধ্যমে এগিয়ে প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগদান করেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে মার্কিন প্রেসিডেন্টের চেয়ে দ্বিগুণেরও বেশি ফলোয়ার রয়েছে মোদীর।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেক স্যাভি হিসেবে পরিচিত। সমাজ মাধ্যমেও তিনি যথেষ্ট সাবলীল। এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে সক্রিয় মোদী। তিনি সরকারি বিভিন্ন ঘোষণা থেকে শুরু করে মন কি বাত এর অনুষ্ঠান সমাজ মাধ্যমে প্রকাশ করেন। ইউটিউবে বিশ্বনেতাদের মধ্যে সবার প্রথমে জায়গা করে নেওয়া তাই ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।

Post Views: 76

Continue Reading

Previous: শ্রীচৈতন্যদেবের বাংলাকে বাঁচাতে হবে, ইঙ্গিতপূর্ণ পোস্টে পদ্মশিবিরকে খোঁচা দিলেন মমতা
Next: ৩১বছর পর জুটিতে ফিরছেন অঞ্জন-রূপা, প্রকাশ্যে এল ছবির নতুন ঝলক

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.