Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্রীচৈতন্যদেবের বাংলাকে বাঁচাতে হবে, ইঙ্গিতপূর্ণ পোস্টে পদ্মশিবিরকে খোঁচা দিলেন মমতা

শ্রীচৈতন্যদেবের বাংলাকে বাঁচাতে হবে, ইঙ্গিতপূর্ণ পোস্টে পদ্মশিবিরকে খোঁচা দিলেন মমতা

Online Desk মার্চ 3, 2026
mamata.jpg

ওঙ্কার ডেস্ক: নীলবাড়ি দখলে উঠেপড়ে লেগেছে পদ্মশিবির। ভোট মুখী বাংলায় তাই নিত্য আনাগোনা বিজেপির তাবড় তাবড় নেতা মন্ত্রীদের। এদিকে ধর্ম নিয়ে রাজনীতি করা নিয়ে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সেই একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে তিনি লিখছেন, ‘আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।’
রঙের উৎসবে মাতোয়ারা বাংলা। আবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস। এই পূণ্যতিথিতে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, ‘শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ।’
মহাপ্রভুর ধর্ম মানে যে মানবতার ধর্ম তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন মমতা। তবে অন্য ছবি ধরা পড়ল ভবানীপুর কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবেই পরিচিত ভবানীপুর। সেখানেই এদিন বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসব পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।’’

Post Views: 134

Continue Reading

Previous: ইজরায়েলকে সমর্থন ভারতের, মোদীকে ফোন করে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
Next: ইউটিউবে বিশ্বনেতাদের থেকে এগিয়ে মোদী! ফলোয়ার সংখ্যা ছুঁল ৩ কোটি

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.