Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

ওঙ্কার ডেস্ক: ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নেতানিয়াহু শুভেচ্ছা জানানোয় তাঁকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। যা নতুন সুযোগের দরজা খুলে দেবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজ মাধ্যমে নেতানিয়াহু ভারতকে এবং তাঁর ‘প্রিয় বন্ধু’ প্রধানমন্ত্রী মোদীকে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানান।

ইজরায়েলের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত ও ইজরায়েল মাত্র এক বছরের ব্যবধানে স্বাধীনতা অর্জন করেছিল। উভয় দেশই প্রাচীন জাতিসত্তা হিসেবে পরিচিত। তারা যৌথভাবে ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে, যাতে দুই দেশের জনগণের জন্য আরও ভালো জীবন নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবন ও বন্ধুত্ব অসীম। সেরা সময় এখনও আসেনি!’

নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেন, ‘ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। যার ফলে নতুন সুযোগ তৈরি হবে এবং আমাদের দুই দেশের মানুষের মধ্যে আরও গভীর সংযোগ গড়ে উঠবে।’ স্বাধীনতা দিবস উপলক্ষে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Post Views: 27

Continue Reading

Previous: বারাণসীতে ভরা বিমানবন্দরে আচমকা গুলি চালালেন যাত্রী! জখম ২ কর্মী
Next: বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

সম্পর্কিত গল্প

1000365582.jpg

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000263042.jpg

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026

You may have missed

1000365582.jpg

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000263042.jpg

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.