Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • পুজোর মুখে বড় ধাক্কা, ফের ঊর্ধ্বমুখী গ্যাসের দাম! পকেটে টান মধ্যবিত্তের

পুজোর মুখে বড় ধাক্কা, ফের ঊর্ধ্বমুখী গ্যাসের দাম! পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-17.webp

কলকাতা: সামনেই উৎসবের মরশুম শুরু হচ্ছে। কিন্তু তার আগেই ফের চিন্তার ভাঁজ আমজনতার কপালে। অক্টোবর মাসের প্রথম দিনেই বড়সড় মূল্যবৃদ্ধির ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এবার এক ধাক্কায় ৬২ টাকা থেকে ৭৯ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে জুন মাসে শেষবার দাম বেড়েছিল, তারপর তিন মাস পর ফের অক্টোবরের শুরুতেই এই নয়া দাম কার্যকর হল।

নতুন ঘোষণা অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৯০০-র গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল ২৯৮২ টাকায়। একইভাবে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২৮১০ টাকা, বাণিজ্য নগরী মুম্বইতে দাম বেড়ে দাঁড়িয়েছে ২৭৪৭ টাকা এবং চেন্নাইতে নতুন দাম ২৯১৬ টাকা। তেল কোম্পানিগুলির তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ১লা অক্টোবর, থেকেই সারা দেশে এই বর্ধিত দাম কার্যকর হবে।

এই বাণিজ্যিক গ্যাস মূলত হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান, ক্যাফে এবং বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ফলে স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে খাবারের দামের উপর। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, উৎসবের মরশুমে এমনিতেই চাহিদা বেশি থাকে, তার উপর গ্যাসের দাম বাড়ায় বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে হবে। যার ফলে উৎসবের আনন্দে পরিবার নিয়ে বাইরে খেতে গেলে আমজনতাকে গুনতে হবে বাড়তি টাকা।

তেল সংস্থাগুলির ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপর ভিত্তি করেই দেশে এলপিজি-র দাম নির্ধারণ করা হয়। এই মুহূর্তে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই চড়া, যার প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসের উপর।

তবে এই মূল্যবৃদ্ধির বাজারে একটাই স্বস্তির খবর হল, বাড়ির হেঁশেলের ১৪ কেজির রান্নার গ্যাসের দামে এবারও কোনও হাত দেওয়া হয়নি। এপ্রিল এবং মে মাসে কলকাতায় গৃহস্থের সিলিন্ডারের দাম ৯৩৯ টাকায় স্থিতিশীল থাকার পর জুন মাসে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়েছিল। তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর – টানা তিন মাস দাম অপরিবর্তিত ছিল। অক্টোবর মাসেও সেই ধারা বজায় থাকল। ফলে কলকাতাবাসী এখনও ৯৬৮ টাকাতেই পাবেন ১৪ কেজির গৃহস্থের সিলিন্ডার।

Continue Reading

Previous: ১ অক্টোবর: কেমন যাবে ১২ রাশির দিন?
Next: এসআইআর-এ মামলার পাহাড়, ৫ লক্ষের বেশি আপিল সামলাচ্ছেন একজন বিচারক!

সম্পর্কিত গল্প

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.