Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আল কায়দার সঙ্গে যোগ! গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার

আল কায়দার সঙ্গে যোগ! গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Online Desk অক্টোবর 28, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড গ্রেফতার করল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। সোমবার পুনে থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃত ইঞ্জিনিয়ার যুবসমাজকে চরম পন্থার দিকে ঠেলে দিচ্ছিলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন যুবকের নাম জুবায়ের হাঙ্গারগেকর। গত মাস থেকে পুনের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের নজরদারিতে ছিলেন তিনি। সোমবার তাঁকে গ্রেফতারের পরই আদালতে তোলা হয়। বিশেষ ইউএপিএ আদালত তাঁকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, পুনে শহরের কোন্ধোয়া এলাকা থেকে জুবায়েরকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, জুবায়ের হাঙ্গারগেকর দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং দেশের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তিনি জড়িত বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশির সময় তদন্তকারীরা এমন কিছু জিনিস উদ্ধার করেছেন, যেগুলি যুবকদের মৌলবাদী কর্মকাণ্ডে প্ররোচিত করে। তার আগে পুনে পুলিশ ২৭ অক্টোবর পুনে রেলওয়ে স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে চার সন্দেহভাজনকে আটক করেছিল। গত ৯ অক্টোবর, এটিএস পুনের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই অভিযানে ইলেকট্রনিক ডিভাইস এবং নথি উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, এই অঞ্চলে যে একটি বৃহত্তর সন্ত্রাসী নেটওয়ার্ক যে রয়েছে এটি তার ইঙ্গিত।

Post Views: 112

Continue Reading

Previous: ছট পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে, বর্ধমানে দামোদরের ঘাটগুলিতে জনজোয়ার
Next: উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’ দিয়ে শুরু চলচ্চিত্র উৎসব, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছে একাধিক ছবি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.